|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

বিজয়নগরে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের বন্দের বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব (১১) এবং প্রতিবেশী আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলার সময় বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় আঘাত লাগে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার জের ধরে শনিবার সকাল ৯টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলেই হামদু মিয়া নিহত হন। এছাড়া হামলায় হামদু মিয়ার ছেলে হাসানসহ (৮) উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ভয়াবহ সিন্ডিকেট: দানবাক্স ও অর্থ লুটপা

1

সালমান শাহের লাশ উত্তোলন: আবেদন নথিভুক্ত, আগের আদেশ বহাল

2

ভূমিকম্পের দুই ঘণ্টার উৎকণ্ঠার গল্প

3

ইতালির নেপলসে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: বিদ্যুৎ ও যোগা

4

হরমুজ প্রণালি খোলার সম্ভাবনায় সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্

5

ত্রিদেশীয় সিরিজ ২০২৬: ভারত ‘এ’ দলের ২৭৭ রানের জবাবে রান তাড়া

6

France vs Iraq Prediction: ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের ম

7

তামিলনাড়ুর বিধায়কদের জন্য বিশেষ গাড়ি ও ভাতার ঘোষণা, রাজনৈ

8

রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফিরল ইরান

9

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার কর

10

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে চীনের উদ্বেগ

11

ব্যবসা সহজ করতে বিশেষ টাস্কফোর্স গঠন

12

উপসাগরীয় দেশগুলোকে ইরানের কড়া হুঁশিয়ারি: মধ্যপ্রাচ্যে বাড়

13

ফেনীর মহিপালে ৭ হত্যাকাণ্ডের দুই বছর: বিচার দাবি ও শঙ্কায় আন

14

জবানবন্দি দিলেও কাটছে না রহস্য, নিরপেক্ষ তদন্তের দাবি শিক্ষা

15

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাতিলের দাবি গুজব: শিক্ষা মন্ত

16

ডিস্টিংকশনসহ আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স পাস করলেন নাজিরুদ

17

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক:

18

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

19

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা প্রাইভেসি ডিসপ্লে ফিচার ও দ

20