দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

অভিষেকেই অ্যাকশন নিয়ে প্রশ্ন, পরীক্ষার মুখে আলিস ইসলাম

০ শেয়ার
অভিষেকেই অ্যাকশন নিয়ে প্রশ্ন, পরীক্ষার মুখে আলিস ইসলাম
ছবিঃ সংগৃহীত

ওয়ানডে অভিষেকের পরদিনই সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট হয়েছেন বাংলাদেশের অফ স্পিনার আলিস ইসলাম। আইসিসির স্বীকৃত কেন্দ্রে তার অ্যাকশনের স্বাধীন পরীক্ষা হবে। ফল না আসা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • ওয়ানডে অভিষেকের উচ্ছ্বাস এক দিনও টিকল না আলিস ইসলামের।
  • আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য রিপোর্ট হয়েছেন বাংলাদেশের এই অফ স্পিনার।
  • আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

ওয়ানডে অভিষেকের উচ্ছ্বাস এক দিনও টিকল না আলিস ইসলামের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য রিপোর্ট হয়েছেন বাংলাদেশের এই অফ স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

শারজায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বুধবার আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয় আলিসের। সেই ম্যাচে ৮.৩ ওভারে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। বাংলাদেশ ম্যাচটি হারে ৭ উইকেটে। ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ জানানো হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, এখন স্বীকৃত একটি পরীক্ষাকেন্দ্রে আলিসের অ্যাকশনের স্বাধীন মূল্যায়ন হবে। কনুই বাঁকানোর সীমা ১৫ ডিগ্রির বেশি পাওয়া গেলে তিনি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। তবে পরীক্ষার ফল না আসা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করে যেতে পারবেন তিনি। বিসিবি এখনো ঠিক করেনি তাকে কোন কেন্দ্রে পাঠানো হবে।

ঘরোয়া ক্রিকেটে আগেও অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে আলিসের। ২০১৯ সালে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করার পর এবং ২০২৫ সালের বিপিএলেও রিপোর্ট হয়েছিলেন তিনি। দুবারই বিসিবির পরীক্ষায় ছাড়পত্র পেয়েছিলেন এই রহস্য স্পিনার।

এই সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তান, দুই ম্যাচ হেরেই বিদায় নিয়েছে বাংলাদেশ। শুক্রবার ফাইনালে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা

2

সম্পদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য: স্পষ্টীকরণ দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

3

টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া: প্রথম দিনে ধুঁকছে স্বাগতিকরা

4

বরিশালের হোটেল-রেস্তোরাঁয় বেড়েছে খাবারের দাম

5

চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের

6

অর্থনৈতিক পুনরুদ্ধারে স্বস্তির চেয়ে নেতিবাচক প্রবণতাই বেশি,সিপিডি

7

আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা

8

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট: সম্পদের পরিমাণ ২০০ কোটি ডলার

9

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

10

২০২৬ বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড