দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ ঘাঁটিতে ইরানের হামলা

০ শেয়ার
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ ঘাঁটিতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬টিরও বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণাত্মক প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম ও শত শত অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো।
  • এসব হামলায় মার্কিন বাহিনীর আগাম সতর্কতাব্যবস্থা, যুদ্ধবিমানের হ্যাঙ্গার, রশদের গুদাম এবং সেনাদের আবাসন ক্ষেত্রগুলো ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • এতে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক শ কোটি (বিলিয়ন) ডলারের সামরিক ক্ষতি সাধিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে উঠে এসেছে।


মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। এসব হামলায় মার্কিন বাহিনীর আগাম সতর্কতাব্যবস্থা, যুদ্ধবিমানের হ্যাঙ্গার, রশদের গুদাম এবং সেনাদের আবাসন ক্ষেত্রগুলো ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক শ কোটি (বিলিয়ন) ডলারের সামরিক ক্ষতি সাধিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে উঠে এসেছে।

এ একাধিক প্রতিষ্ঠানের দেওয়া উপগ্রহ (স্যাটেলাইট) চিত্র পর্যালোচনা এবং মধ্যপ্রাচ্যের চারজন উচ্চপদস্থ আঞ্চলিক কর্মকর্তার সঙ্গে আলোচনার ভিত্তিতে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। এপির প্রতিবেদন অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত সময়ে ইরান ও তাদের মিত্রদের পরিচালিত ১১৫টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬টি মার্কিন সামরিক ঘাঁটির অবকাঠামো ভেঙে পড়ে।

হামলার কৌশল ও ক্ষয়ক্ষতির ধরন: এপির বিশ্লেষণ থেকে জানা যায়, ইরানি বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে প্রথমে মার্কিন ঘাঁটিগুলোর রাডার, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং আগাম সতর্কতাব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে পড়ার পর আঘাত হানা হয় যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, যোগাযোগব্যবস্থা, গুদামঘর এবং সেনাদের আবাসনে। গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়েই কয়েক শ ভবন ধ্বংস হয়।

আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ঘাঁটির চরম ক্ষয়ক্ষতির কারণে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে তাদের বহু যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে নিয়েছে।

নতুন উদ্বেগের মুখোমুখি মার্কিন প্রশাসন: এমনিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সামরিক অভিযানের পূর্বাভাস এবং তেহরানের পাল্টা আঘাতের কড়া হুঁশিয়ারির মধ্যে এই তথ্য সামনে আসায় মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। নতুন করে সংঘাত শুরু হলে এসব ঘাটিতে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। এপির এই প্রতিবেদন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প্রকৃত ক্ষয়ক্ষতির এক নজিরবিহীন চিত্র উন্মোচন করেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্পেনের বিপক্ষে ২ গোলের ব্যবধান ঘুচিয়ে যুক্তরাষ্ট্রের ড্র

2

কারাগারে অভিনেতা জাহের আলভী

3

ডা. জুবাইদা রহমানের ওয়াশিংটন সফর ও গ্লোবাল কোয়ালিশন সামিট ২০২৬

4

ইরানের খারগ দ্বীপের কাছে তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি

5

এআই দিয়ে তালাকনামা তৈরি করে স্বাক্ষর করলে কি তালাক কার্যকর হয়?

6

১২ গজের নিঃসঙ্গতা: বিশ্বকাপের নিষ্ঠুরতম ও আবেগঘন মুহূর্তের গল্প

7

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ তারকা

8

রূপনগর থেকে অপহৃত শিশু বায়জিদ ১৮ দিন পর টঙ্গী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

9

ফুটবল বিশ্বকাপ ২০২৬: শেষ ষোলোর পূর্ণাঙ্গ সময়সূচি ও লড়াই

10

অলিসের শক্ত মানসিকতার প্রশংসায় কেইনের বার্তা