দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১

০ শেয়ার
হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির টহলদলের ওপর চোরাকারবারিদের হামলা। বিজিবির আত্মরক্ষামূলক গুলিতে এক চোরাকারবারি নিহত, আহত ১ বিজিবি সদস্য।

সংক্ষেপে মূল তথ্য
  • ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
  • এ সময় চোরাকারবারিদের হামলায় এক বিজিবি সদস্য আহত হন এবং আত্মরক্ষার্থে বিজিবির চালানো গুলিতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
  • সোমবার (১২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় চোরাকারবারিদের হামলায় এক বিজিবি সদস্য আহত হন এবং আত্মরক্ষার্থে বিজিবির চালানো গুলিতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী গোপন সংবাদের ভিত্তিতে জলজলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করে বিজিবির একটি টহলদল। তবে জব্দ করা মালামাল নিয়ে ফিরে আসার সময় ওত পেতে থাকা সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

বিজিবি বিওপির সদস্যরা হামলাকারীদের প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে তা উপেক্ষা করে চোরাকারবারিরা পুনরায় বিজিবি সদস্যদের ওপর চড়াও হলে আত্মরক্ষার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় বিজিবি পাল্টা গুলি বর্ষণ করে। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হলে দ্রুত তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সরকারি কাজে বাধা দান ও বিজিবির ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নারায়ণগঞ্জে ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ করেছে ভ্যাট কমিশনারেট

2

ভারতীয় রুপির বিপরীতে টাকার বড় উত্থান

3

‘কার্লো আনচেলত্তি, আমরা আসছি!’ ব্রাজিলকে হুমকি দিয়ে নরওয়ের হুংকার

4

বাহরাইন ও কুয়েতে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

5

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোতে হুথিদের বড় হামলা

6

পূজায় ফারজানা ওয়াহিদ সায়ানের নতুন গান ‘এই মাটিতে সমান সব’ মুক্তি পাচ্ছে ১৪ অক্টোবর

7

ওয়ানপ্লাস এন৬ লঞ্চ: ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও ডিমেনসিটি ৬৩৬০ ম্যাক্স চিপসেট

8

ঝালমুড়ি কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, পাংশায় বৃদ্ধ দোকানি গ্রেফতার

9

পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত ৭

10

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তোলার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে