11 August, 2026 তারিখে প্রকাশিত সংবাদ
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল করতে এটি সাময়িকভাবে বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি দেশের নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।...…
দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিজিয়ায় রাশিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় অন্তত ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। পাশাপাশি রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালেও আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র।...…
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।...…
ভারতের রাজস্থানে চুরির ভয়ে জমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন এক কৃষক। প্রায় এক বছর পর টাকাগুলো খুঁজে পাওয়া গেলেও উইপোকায় সমস্ত নোট কেটে টুকরো টুকরো করে ফেলেছে।...…
সৌদি আরবের রিয়াদে তুলার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন রাজশাহীর বাগমারার প্রবাসী শ্যামল উদ্দীন মাঝি। দেশে ফিরে মেয়ের বিয়ে দেওয়া ও পাকা বাড়ি তৈরির স্বপ্ন তার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।...…
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তুলে ইরান বিশ্ববাসীর সামনে নিজেদের একটি ‘কঠোর ও অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।...…
লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে অবস্থিত বৃহত্তম জাওয়িয়া তেল শোধনাগারে ড্রোন হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই দিনের মধ্যে এটি সেখানে তৃতীয় হামলার ঘটনা।...…
নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে স্বাবলম্বী করে তোলার ওপর জোর দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। আইইডির আয়োজিত এসপিআরই প্রকল্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।...…
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কট্টরপন্থি নেতা মোহসেন রেজাই। জেনে নিন তার বর্ণাঢ্য ও বিতর্কিত রাজনৈতিক-সামরিক জীবনের বিশদ বিবরণ।...…
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেজে নবজাতক চুরির সময় স্থানীয়দের সহায়তায় স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া পুত্রসন্তানটিকে।...…
মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার ভাই মাহের আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সাজা দেওয়া হয়েছে সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকেও।...…
চীনে তীব্র লিঙ্গ ভারসাম্যহীনতা ও উচ্চ যৌতুকের সংস্কৃতিকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে প্রতারক ঘটকালি চক্র। দ্রুত বিয়ের প্রলোভন দেখিয়ে হাজার হাজার পুরুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে তারা।...…
নাটোরের বড়াইগ্রামে ১৩০ বছর বয়সি বৃদ্ধা ফাতেমা বেগমের দেখভাল করছেন তার শতবর্ষী মেয়ে মানিকজান। স্বজনহীন এই মা-মেয়ের কষ্টের কথা জেনে এগিয়ে এসেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তৈরি করে দেওয়া হয়েছে নতুন ঘর।...…
সরকার গঠনের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সরকারের অর্জন ও পরিকল্পনা তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।...…
আর্থিক সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক নিয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কাছে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণও হস্তান্তর করা হয়েছে।...…