|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ১৫৫ টাকার জন্য রণক্ষেত্র লাখাই: দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ১৫৫ টাকার পাওনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানদার জালাল মিয়ার কাছ থেকে বাকিতে মালামাল কিনেছিলেন রসম আলী। পাওনা টাকা নিয়ে বিরোধের সূত্রপাত হয় যখন জালাল মিয়া ১৮৫ টাকা দাবি করেন, কিন্তু রসম আলী দাবি করেন তার দেনা মাত্র ৩০ টাকা। এই সামান্য অংকের টাকার হিসাব মেলাতে গিয়েই দুই জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় সুনেশ্বর গ্রাম। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য নতুন প্রধানমন্ত্রী অ্যান

1

জানভি কাপুরের ব্যক্তিত্বের অধিকার মামলা: ব্ল্যাঙ্কেট রিমুভাল

2

‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক’

3

বড় দাতাদের থেকে ঋণের প্রতিশ্রুতি নেই

4

কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ১০৯ জন: সাইবার স্ক্যামের ভয়াবহ ফাঁ

5

বরিশাল বোর্ডে এসএসসিতে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

6

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টে

7

শারফুলের দুর্দান্ত বোলিং সত্ত্বেও রোমাঞ্চকর জয় নিয়ে অস্ট্রেল

8

জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা কীভাবে প্রস্তুত হলো

9

নবম পে স্কেল নিয়ে বড় সুখবর: চলতি মাসেই মন্ত্রিসভায় ওঠার জোরা

10

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, ট্রাম্প প্রশাসনের সহায়তা

11

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন ভারত ‘এ’

12

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে রাখা টেম্পোর ধাক্কায় ট্রেনের দরজা

13

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদ

14

অরুণাচলে ভয়াবহ ভূমিধস: নির্মাণ শ্রমিকদের মৃত্যুতে শোকের ছায়া

15

লিগস কাপে সান্তোস লাগুনাকে উড়িয়ে দিল শিকাগো ফায়ার, লেভানদোভস

16

কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান: জ্বালানি ও বিনিয়োগ

17

মাত্র ২০ মিনিটে সাতটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাইয়ের জেব

18

হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে

19

করিতিবা বনাম শাপেকোয়েঁস ম্যাচ: ভিএআর নাটক ও খেলোয়াড়ের ইনজুর

20