দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রীদের ইভটিজিংয়ের শিকার হয়ে যেভাবে পালিয়েছিলেন অমিতাভ বচ্চন!

০ শেয়ার
ছাত্রীদের ইভটিজিংয়ের শিকার হয়ে যেভাবে পালিয়েছিলেন অমিতাভ বচ্চন!

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) মঞ্চে দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউজে ঘটে যাওয়া এক মজার ও বিব্রতকর স্মৃতির কথা শেয়ার করেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। ছাত্রীদের কটূক্তি ও ইভটিজিংয়ের শিকার হয়ে কীভাবে সেখান থেকে পালিয়েছিলেন, সেই রসাত্মক গল্প শুনিয়ে সবাইকে হাসিয়েছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  •  জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত।
  • আর সেই মঞ্চেই পুরোনো দিনের মজার ও চমকপ্রদ এক স্মৃতির কথা শোনালেন অমিতাভ বচ্চন।
  • মাধুরীর সামনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘মিরান্ডা হাউজ’-এ নিজের জীবনের প্রথম যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন এই শাহেনশাহ।

 জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। আর সেই মঞ্চেই পুরোনো দিনের মজার ও চমকপ্রদ এক স্মৃতির কথা শোনালেন অমিতাভ বচ্চন। মাধুরীর সামনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘মিরান্ডা হাউজ’-এ নিজের জীবনের প্রথম যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন এই শাহেনশাহ।

অনুষ্ঠানে অমিতাভ জানান, জীবনের প্রথমবার যখন তিনি মিরান্ডা হাউজে প্রবেশ করেছিলেন, তখন হলের বারান্দায় বসে থাকা ছাত্রীরা তাকে দেখে নানারকম মন্তব্য করতে শুরু করে। বিগ বি বলেন, ‘সেদিন প্রথম যখন মিরান্ডা হাউজে ঢুকেছিলাম, বারান্দায় বসে থাকা হোস্টেলের মেয়েরা বলতে শুরু করল  ‘আয়ে হায়ে কী চলন!’’ ছাত্রীদের এমন তির্যক মন্তব্য ও কটূক্তিতে সেদিন বেশ থতমত খেয়ে গিয়েছিলেন তিনি।

নারীদের প্রতি রাস্তাঘাটে হওয়া অনবরত কটূক্তি ও ইভটিজিংয়ের প্রসঙ্গ টেনে অভিনেতা আরও বলেন, ‘যতক্ষণ না নিজের সঙ্গে এমন কিছু ঘটছে, ততক্ষণ অন্যের অনুভূতি বোঝা সম্ভব নয়। মিরান্ডা হাউজে প্রথম দিন ঢুকে ওই মন্তব্য শুনে আমি তো বুঝতেই পারছিলাম না, কী করব!’

অমিতাভের মুখে এমন গল্প শুনে কৌতূহলী হয়ে ওঠেন মাধুরী দীক্ষিত। তিনি সরাসরি জানতে চান  ‘এরপর কী করেছিলেন আপনি?’ এক মুহূর্ত দেরি না করে নিজের স্বভাবসুলভ রসিকতায় অমিতাভ উত্তর দেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’

কিংবদন্তি এই অভিনেতার অকপট ও হাস্যোজ্জ্বল স্বীকারোক্তি শুনে মুহূর্তেই হাসির রোল ওঠে অনুষ্ঠানের পুরো স্টুডিওজুড়ে। বহু বছর আগের সেই ছোট্ট ঘটনাটি যে আজও অমিতাভের স্মৃতিতে অম্লান, তা তাঁর সাবলীল বয়ানেই স্পষ্ট হয়ে উঠেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত, আহত ৫

2

দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আক্রান্ত সহস্রাধিক, মৃত্যু ১ জনের

3

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা, ধ্বংসের দাবি আইআরজিসির

4

হামাসের হামলার আগেই ইসরাইলকে সতর্ক করেছিল মিসর

5

শহীদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: মাওলানা মামুনুল হক

6

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের: তথ্য উপদেষ্টা

7

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৪

8

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

9

এশিয়ান গেমসে বাড়তি সুবিধা চেয়েও পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা

10

লুইস ফাররাখানের স্ত্রী ও নেশন অব ইসলামের ফার্স্ট লেডি খাদিজা ফাররাখানের প্রয়াণ