দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করার সময় যুবক আটক

০ শেয়ার
গাজীপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করার সময় যুবক আটক
গাজীপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক আটক। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর সালনা এলাকা থেকে ভুয়া পুলিশ আইডি কার্ড, ওয়াকিটকি ও পুলিশ র‌্যাংক ব্যাজসহ মাইদুল ইসলাম মামুন নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব-১।

সংক্ষেপে মূল তথ্য
  • গাজীপুর মহানগরীর সালনা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার সময় মাইদুল ইসলাম মামুন (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১।
  • মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে দুইটার দিকে সালনা টেকিবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
  • আটককৃত মাইদুল ইসলাম মামুন রংপুর জেলার কাউনিয়া থানার আজিজুর রহমানের ছেলে।

গাজীপুর মহানগরীর সালনা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার সময় মাইদুল ইসলাম মামুন (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে দুইটার দিকে সালনা টেকিবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাইদুল ইসলাম মামুন রংপুর জেলার কাউনিয়া থানার আজিজুর রহমানের ছেলে।

র‌্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালনা টেকিবাড়ি এলাকার ২০ নম্বর ওয়ার্ডের জনৈক আলকাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে প্রতারণায় ব্যবহৃত নানা ধরনের সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি ছবি-সম্বলিত ভুয়া পুলিশ আইডি কার্ড, ব্যাটারিসহ একটি ভেটেক্স প্লাস ব্র্যান্ডের ওয়াকিটকি সেট, একটি রিফ্লেক্টিভ ভেস্ট, ধাতব তৈরি রুপালি রঙের দুটি পুলিশ র‌্যাংক ব্যাজ, একটি নীল রঙের লেজার লাইট, এক জোড়া কালো রঙের অক্সফোর্ড জুতা এবং একটি মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই যুবক নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতি করে আসছিল। এ ঘটনায় আটক মাইদুল ইসলাম মামুনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

অজয় দেবগনের বাংলোর অবৈধ অংশ ভাঙলো বিএমসি

2

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

3

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, ১০ জনের প্যারাগুয়ের জয়

4

দেশের বাজারে কমল স্বর্ণের দাম: জেনে নিন আজকের ২২ ক্যারেটের ভরি কত

5

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর: দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত

6

রূপনগর থেকে অপহৃত শিশু বায়জিদ ১৮ দিন পর টঙ্গী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

7

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু: নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা

8

পিরোজপুরের কাঁচাবাজারে কাঁচামরিচ ৩৫০ টাকা কেজি, চড়া মাছ ও ডিমের দাম

9

স্পেনের বিপক্ষে ফাইনালে হাফটাইমে সতীর্থদের ওপর কেন ক্ষুব্ধ হয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ?

10

ভারত আমাদের বন্ধু, ইসরায়েলের পাশে ১৪০ কোটি মানুষ: বেনিয়ামিন নেতানিয়াহু