দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ নাহিদ, ‘এভাবে দেশ চলতে পারে না’

০ শেয়ার
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ নাহিদ, ‘এভাবে দেশ চলতে পারে না’
সংগৃহীত ছবি

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘ভয়াবহ নিদর্শন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
  • শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাতভর ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা উদ্বেগজনক।
  • ‘এভাবে একটি দেশ চলতে পারে না’ বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘ভয়াবহ নিদর্শন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাতভর ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা উদ্বেগজনক। ‘এভাবে একটি দেশ চলতে পারে না’ বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালিয়ে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রায় ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা এবং টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছিল রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টার।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ২য় ওয়ানডে

2

চাকরির পেছনে না ছুটে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন

3

হরমুজ প্রণালির কাছে ডুবল আরও ২ জাহাজ

4

বুয়েটের ৩টি বিভাগে ৫ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৭ আগস্ট

5

মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

6

রাজধানীতে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

7

খেলাধুলা শান্তি ও বন্ধুত্বের শক্তিশালী সেতুবন্ধন: ক্রীড়া প্রতিমন্ত্রী

8

টানা দুই দফায় সোনার দাম বাড়ল ৬,৫৯০ টাকা: নতুন দাম ও বিস্তারিত

9

নির্ধারিত সময়ে আপিল না করলে আইনি প্রতিকারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

10

মাছ ধরতে নেমে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু