দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত

০ শেয়ার
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে সামরিক-বেসামরিক মিলিয়ে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী এবং ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
  • ২০২২ সালে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে দেশটিতে সংঘটিত সবচেয়ে তীব্র লড়াইগুলোর মধ্যে এটি অন্যতম বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
  • শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে চলা এই সংঘর্ষে সামরিক ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী এবং ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২২ সালে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে দেশটিতে সংঘটিত সবচেয়ে তীব্র লড়াইগুলোর মধ্যে এটি অন্যতম বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে চলা এই সংঘর্ষে সামরিক ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। ইয়েমেনের সামরিক বাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, এই রক্তক্ষয়ী লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, হুথি বিদ্রোহীদের চিকিৎসা ও সামরিক সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষে তাদের পক্ষের ৩১ জন যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া সরকারি নিয়ন্ত্রনাধীন তাইজ শহরে একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ঘটনায় অন্তত ছয়জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।

এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালালে দুপক্ষের মধ্যে এই সংঘাত চরম আকার ধারণ করে। দীর্ঘদিনের যুদ্ধপীড়িত এই দেশটিতে নতুন করে শুরু হওয়া এই তীব্র সংঘাত সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও বেশি বিপন্ন করে তুলেছে বলে জানিয়েছে ত্রাণ সংস্থা ও স্থানীয় সূত্রগুলো।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জুতা চুরির জের: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৩

2

সম্পর্ক সহজীকরণে হাসিনাসহ সব আসামিদের ফেরত চায় বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

3

টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস

4

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়নের বেশি স্বাক্ষর সংগ্রহ

5

গাজীপুরের কারখানায় নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শুরু

6

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত

7

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

8

লিওনেল মেসিকে ছাড়াই লেভানদোভস্কির অভিষেক রাঙাল ইন্টার মায়ামি, লুইস সুয়ারেজের দুর্দান্ত জয়ে চমক

9

শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের

10

পুলিশের ওপর হামলা ও সার্বভৌমত্বের সংকট