দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই প্রজন্মের মামলার রায়: ৫৭ বছর পর ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

০ শেয়ার
দুই প্রজন্মের মামলার রায়: ৫৭ বছর পর ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

ফরিদপুরে দীর্ঘ ৫৬ বছর পর বন্ধক রাখা জমি এবং ১৬ বছরের আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে ঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • প্রাচীনকালে রাজা-বাদশা কিংবা জমিদারদের আমলেই কেবল ঢোল পিটিয়ে ডিক্রি জারি বা সীমানা নির্ধারণের প্রচলন দেখা যেত।
  • আধুনিক যুগে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে ফরিদপুর আদালত।
  • দীর্ঘ ৫৭ বছর আগে বন্ধক রাখা এবং প্রায় ১৬ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে সোমবার দুপুরে ঢোল পিটিয়ে জমির প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রাচীনকালে রাজা-বাদশা কিংবা জমিদারদের আমলেই কেবল ঢোল পিটিয়ে ডিক্রি জারি বা সীমানা নির্ধারণের প্রচলন দেখা যেত। আধুনিক যুগে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে ফরিদপুর আদালত। দীর্ঘ ৫৭ বছর আগে বন্ধক রাখা এবং প্রায় ১৬ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে সোমবার দুপুরে ঢোল পিটিয়ে জমির প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।

জানা যায়, ১৯৬৯ সালে চর নশিপুর গ্রামের বাসিন্দা ওয়াজ উদ্দিন শেখ মাত্র ১ হাজার ৩০০ টাকায় পাঁচ বছরের জন্য এক একর ৩২ শতাংশ জমি আলম খাঁ নামের এক ব্যক্তির কাছে বন্ধক দিয়েছিলেন। কিন্তু চুক্তি অনুযায়ী মেয়াদের পর জমি ফেরত চাওয়ার কথা উঠলেই টালবাহানা শুরু করেন আলম খাঁ। এমনকি বন্ধক রাখার মাত্র দুই বছরের মাথায় জমির মূল মালিককে না জানিয়ে তা অন্যের কাছে হাতবদলও করা হয়। নিরুপায় হয়ে জমির দখল ফিরে পেতে ২০১০ সালে আদালতে দেওয়ানি মামলা করেন ওয়াজ উদ্দিন শেখ। কিন্তু মামলা চলাকালেই আইনি প্রক্রিয়া দেখে যাওয়ার সুযোগ না পেয়ে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

বাবার মৃত্যুর পর অদম্য লড়াই চালিয়ে যান তার ছেলে মাজেদুর রহমান। দীর্ঘ ১৬ বছর ধরে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতের বারান্দায় ঘুরে অবশেষে হাইকোর্ট থেকে চূড়ান্তভাবে নিজের পক্ষে রায় পান মাজেদুর। আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সংশ্লিষ্ট আদালতের নাজির, সার্ভেয়ার, অ্যাডভোকেট কমিশনার এবং পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি দল চর নশিপুর গ্রামে উপস্থিত হয়। সেখানে প্রাচীন প্রথার মতো ঢোল পিটিয়ে আদালতের ডিক্রি জারির ঘোষণা দেওয়া হয় এবং জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লাল পতাকা টানিয়ে প্রকৃত মালিক মাজেদুর রহমানকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। দুই প্রজন্মের এই দীর্ঘ আইনি লড়াই শেষে ন্যায়বিচার পাওয়ার সন্তুষ্টি থাকলেও বাবা জমিটি মুক্ত দেখে যেতে না পারার আক্ষেপ রয়ে গেছে বলে জানান মামলার বর্তমান বাদী মাজেদুর রহমান।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আপিল বিভাগে সংবাদ সংগ্রহের সুযোগ চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি

2

বিয়ের আগেই মা হতে চেয়ে আইভিএফ করিয়েছিলেন স্বরা ভাস্কর

3

৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা

4

ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ও প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান মোজতবা খামেনির

5

তাইজে হুথিদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব

6

বিশ্ববাজারে ফের বেড়ে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

7

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, স্বাগতিকদের বিশাল জয়

8

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

9

ইউক্রেন বনাম উত্তর আয়ারল্যান্ড নেশনস লিগ: আজ রাতে কে জিতবে?

10

‘সড়ক নিরাপত্তা’ বিষয়ে বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর কর্মশালা অনুষ্ঠিত