দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাইজে হুথিদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব

০ শেয়ার
তাইজে হুথিদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব

ইয়েমেনের তাইজ প্রদেশে হুথি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান ও মিসাইল প্ল্যাটফর্ম লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এতে দুই পক্ষের মধ্যে নতুন করে পূর্ণমাত্রার সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিভিন্ন কৌশলগত অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে তাইজ প্রদেশে অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
  • আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়েমেনের সরকারি বাহিনীর তথ্য অনুযায়ী তাইজ বিমানবন্দরের একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ প্ল্যাটফর্মকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে।
  • গত সপ্তাহে যে প্ল্যাটফর্মটি ব্যবহার করে কৌশলগত বন্দরনগরী মোখায় মিসাইল হামলা চালিয়েছিল হুথিরা এবং পরবর্তী সময়ে স্থল হামলা চালিয়ে লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ ওই শহরটি দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিভিন্ন কৌশলগত অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে তাইজ প্রদেশে অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়েমেনের সরকারি বাহিনীর তথ্য অনুযায়ী তাইজ বিমানবন্দরের একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ প্ল্যাটফর্মকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। গত সপ্তাহে যে প্ল্যাটফর্মটি ব্যবহার করে কৌশলগত বন্দরনগরী মোখায় মিসাইল হামলা চালিয়েছিল হুথিরা এবং পরবর্তী সময়ে স্থল হামলা চালিয়ে লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ ওই শহরটি দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

সৌদি নেতৃত্বাধীন জোটের এই বিমান হামলার পরিধি দক্ষিণ তাইজের খাদির জেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর আগে ধুবাব, মোখা এবং তাইজের পূর্বাঞ্চলেও তীব্র বিমান হামলা চালিয়েছিল সৌদি বাহিনী। এদিকে পালটা পদক্ষেপে হুথিরাও তাদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। তারা তাইজের উত্তরাঞ্চলের মূল প্রবেশদ্বার হিসেবে পরিচিত আল-সাকাব ফ্রন্টে বিপুল পরিমাণ সশস্ত্র যোদ্ধা, সাজোয়া যান ও ভারী অস্ত্রশস্ত্র জড়ো করছে। এর পাশাপাশি ইয়েমেনি সরকারি সেনাদের লক্ষ্য করে আল-খাদেহা ফ্রন্টে হুথিদের পক্ষ থেকেও চার রাউন্ড গোলাবর্ষণ করা হয়েছে।

হুথি নিয়ন্ত্রিত সূত্রে দাবি করা হয়েছে, গত পাঁচদিনে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে তিনশরও বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সোমবার টেলিগ্রামে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, সৌদির এফ-১৫ যুদ্ধবিমান এবং ইউরোফাইটার টাইফুনের মতো অত্যাধুনিক ফাইটার জেট ব্যবহার করে এসব বিমান হামলা চালানো হচ্ছে। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করবে বলে হুমকি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। গত দুই সপ্তাহ ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে এই দফায় দফায় সংঘর্ষের ফলে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ফের একটি পূর্ণমাত্রার রক্তক্ষয়ী লড়াই শুরুর তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নরওয়ের বিপক্ষে নেইমার কি একাদশে? কী বললেন আনচেলত্তি?

2

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যে দূর হলো ৪৮ অশুল্ক বাধা

3

পাবনা মানসিক হাসপাতালে রোগীর মারামারি, নিহত ১

4

হুথিদের দমনে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

5

ইসলামাবাদের শান্তি আলোচনা: চুক্তির খুব কাছে গিয়েও ব্যর্থ ইরান-যুক্তরাষ্ট্র

6

স্কুলে অনুপস্থিত চার বছর, হাজিরা খাতা বাড়ি নিয়ে স্বাক্ষর ও নিয়মিত বেতন উত্তোলন

7

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর

8

ইউরোপজুড়ে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: ১৯৯৯ সালের পর ঐতিহাসিক এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

9

প্রতারকের খপ্পরে জার্মান পর্যটক, খোয়া গেছে ল্যাপটপ-ক্যামেরা

10

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০