|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

ফাইল ছবি


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের (অনুপ্রবেশ) আরও একটি চেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট গ্রাম সীমান্তের ৮৫৫ মেইন পিলারের লাগোয়া এলাকায় এই ঘটনা ঘটে। ওপারের ভারতের দাওয়ারিকামারী সীমান্তে মোতায়েন থাকা ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিকামারী ক্যাম্পের সদস্যরা তিন ভারতীয় নাগরিককে কাঁটাতারের ওপারে এনে সীমান্ত সার্চ লাইট বন্ধ করে দেয় এবং গেট দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এ সময় বিজিবির ৬১ তিস্তা বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট বিজিবি ক্যাম্পের (বিওপি) টহল দল বিষয়টি টের পায়। বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে বিএসএফকে সতর্কবার্তা পাঠায় এবং নিজেদের সক্রিয় অবস্থানের কথা জানালে বিএসএফের সেই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বিএসএফ সদস্যরা ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় এবং এরপর থেকে সীমান্ত লাগোয়া স্থানে তাদের আর দেখা যায়নি। বিজিবির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং ওই এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন ভারত ‘এ’

1

দীর্ঘ দুই মাস পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

2

ইনস্টাগ্রাম রিল পোস্ট করে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি

3

অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ প্রেডিকশন: লাইনাপ, র‍্যাংকিং ও প

4

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ, লড়বে পাক

5

নুসরাত হত্যা মামলা: বিচারকের ভূমিকা নিয়ে হাইকোর্টের কড়া পর্য

6

চিরতরে বিদায় নিলেন মিলানের ঐতিহাসিক লিজেন্ড ও 'রসোনারো অব দ্

7

আগামী দুবছর ‘কঠিন’: অর্থমন্ত্রী

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের আগে আর্জেন্টিনাকে সেরা মানছেন জাপা

10

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বড

11

ইতিহাস গড়ে অজি দলে নিখিল চৌধুরী

12

অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায় যুক্ত হলেন অভিনেত্রী তমা ম

13

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

উইলিয়ামস বোনদের প্রত্যাবর্তন: হারের মাঝেও পুনর্মিলনের আনন্দ

15

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা

16

স্পেনের জয়ে ইংল্যান্ডের উল্লাস, প্রবাসীদের কণ্ঠেও ‘ভামোস এস

17

এনটিআরসিএ: ১৫ দিনের মধ্যে শুরু হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান

18

কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া

19

৫০ বছরে পুরুষদের টেস্টোস্টেরন কমেছে ৫৪ শতাংশ: প্রজনন স্বাস্থ

20