|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

, অজগর উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে ৮ ফুট লম্বা একটি বিশাল বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার একটি নালায় মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে। স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জমি থেকে পানি নামার নালায় মাছ ধরার জন্য জাল পেতেছিলেন, পরে জাল তুলতে গিয়েই তিনি বড় আকৃতির এই সাপটি দেখতে পান। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপটি দেখতে ভিড় জমান।

পরবর্তীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং পরে মেরুং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। মেরুং রেঞ্জের উপবন সংরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া এই বার্মিজ অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। বর্তমানে সাপটিকে প্রয়োজনীয় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শারীরিক অবস্থা নিশ্চিত করে শীঘ্রই সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বন বিভাগ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, বার্মিজ অজগর বিষধর নয় এবং এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে স্থানীয় বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জনসচেতনতাই বন্যপ্রাণী সুরক্ষায় সবচেয়ে বড় হাতিয়ার বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীমা খাতের দরপতনেও বড় মূলধনী শেয়ারের সমর্থনে ডিএসইর বাজার সূ

1

হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখি

2

যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির করিম খান সাময়িক বরখাস্ত

3

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকে দায়ী করল মিসর, নিন্দা জান

4

উচ্চ সিসির গাড়িতে বাড়তি কর, মধ্যবিত্তের স্বস্তি

5

ভারি বর্ষণ ও জলাবদ্ধতা: ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পর

6

যুক্তরাষ্ট্র-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ শেষে ফের বড় সং

7

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছ

8

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা: সতর্কবার্তা স্বাস্

9

স্বপ্নের হলিউড সিনেমায় বাবা থালাপতি বিজয় ও জেসন স্টেথামকে

10

জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দল ঘোষণা

11

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে থাকছেন না হলান্ড: নরওয়ের কৌশলী বিশ্

12

দুই দিনের সরকারি সফরে কাতারে গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর র

13

ভয়াবহ গ্যাস সংকটে বাংলাদেশ: বন্ধ হতে পারে শত শত শিল্পকারখানা

14

১৮টি মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন-মিসাইল হামলা

15

করের হার না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ

16

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

17

জুন মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৯০ দুর্ঘটনা: ঝরে গেল ৫১৩ প্রাণ

18

৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

19

ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে তুরস্ক: হাকান ফিদানের হুঁশ

20