দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিকিৎসার কঠিন সময়ে কোরআনের আয়াত শেয়ার করে কী বার্তা দিলেন তানিয়া বৃষ্টি?

০ শেয়ার
চিকিৎসার কঠিন সময়ে কোরআনের আয়াত শেয়ার করে কী বার্তা দিলেন তানিয়া বৃষ্টি?
তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমারের চিকিৎসা ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি পবিত্র কোরআনের আয়াত শেয়ার করে ভক্তদের ধৈর্যের বার্তা দিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • অভিনয় থেকে সাময়িক দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি প্রকাশ করে ভক্তদের কাছাকাছি থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।
  • মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর থেকে কঠিন এক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী এবার পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করে নিজের ধৈর্য ও ইমানের বার্তা দিয়েছেন।
  • চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ঢাকায় প্রথম অস্ত্রোপচার হয়।

অভিনয় থেকে সাময়িক দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি প্রকাশ করে ভক্তদের কাছাকাছি থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর থেকে কঠিন এক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী এবার পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করে নিজের ধৈর্য ও ইমানের বার্তা দিয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ঢাকায় প্রথম অস্ত্রোপচার হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে সেখানে সফলভাবে তার দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সামনে তার তৃতীয় দফার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। জীবনের এই চরম লড়াইয়ের সময়েও মনোবল হারাননি এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করেছেন তিনি, যেখানে লেখা ছিল  ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’ (সূরা আল-বাকারাহ, আয়াত ১৫৩)।

তাঁর এই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত সুস্থতা কামনা করে নানা মন্তব্য করছেন। কঠিন এই সময় পেরিয়ে তানিয়া বৃষ্টি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরবেন এমনটাই প্রত্যাশা তাঁর অগণিত ভক্তের। উল্লেখ্য, অসুস্থতার আগে রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ তাঁর হাতে রয়েছে, যেখানে তারিক আনাম খান ও নুসরাত ফারিয়ার মতো শিল্পীরাও অভিনয় করছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

2

তারেক রহমানের বন্ধু নই, সাধারণ কর্মী হিসেবেই কাজ করছি: মীর শাহে আলম

3

নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন

4

খামেনির জানাজায় আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি

5

তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ, উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস

6

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ, চরম ঝুঁকি বহাল

7

সোমালিয়ায় ইসরাইলের কোনো উপস্থিতি বরদাস্ত করা হবে না

8

বিশ্বকাপ ২০২৬: ম্যাকগিনের গোলে ২৮ বছর পর ফিরে স্কটল্যান্ডের ঐতিহাসিক জয়

9

প্রয়োজনে ইরানে আবারও হামলার হুশিয়ারি দিলেন নেতানিয়াহু

10

এসএসসির ফল প্রকাশের তারিখ ২০ জুলাই