দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি ও পুরস্কার ঘোষণা

০ শেয়ার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি ও পুরস্কার ঘোষণা
ব্যারন ট্রাম্প। ফাইল ছবি

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে একটি ভিডিও প্রচার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে সিক্রেট সার্ভিস।

সংক্ষেপে মূল তথ্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
  • প্রায় তিন মিনিটের এই ভিডিওটিতে ২০ বছর বয়সি ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য স্থান, চলাচলের তথ্য এবং পদ্ধতি নিয়ে বিভিন্ন ইঙ্গিত দেওয়া হয়েছে।
  • একই সঙ্গে ভিডিওটির শেষভাগে ১ কোটি ডলারের পুরস্কার দেওয়ার একটি ঘোষণা প্রচার করা হয়, যা নিয়ে বর্তমানে মার্কিন নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রায় তিন মিনিটের এই ভিডিওটিতে ২০ বছর বয়সি ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য স্থান, চলাচলের তথ্য এবং পদ্ধতি নিয়ে বিভিন্ন ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিডিওটির শেষভাগে ১ কোটি ডলারের পুরস্কার দেওয়ার একটি ঘোষণা প্রচার করা হয়, যা নিয়ে বর্তমানে মার্কিন নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে যে বিষয়টি তাদের সম্পূর্ণ নজরে রয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে, তাদের সুরক্ষাধীন ব্যক্তিদের লক্ষ্য করে দেওয়া যেকোনো ধরনের হুমকি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হয়। তবে অপারেশনাল সিকিউরিটি বা নিরাপত্তার গোপনীয়তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। কট্টরপন্থিদের সঙ্গে সংশ্লিষ্ট ইরানের ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং বা আইআরআইবি এই ভিডিও প্রচার করে। ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী সূত্রের তথ্য অনুযায়ী, এটি ট্রাম্প পরিবারকে লক্ষ্য করে তেহরানের পক্ষ থেকে চালানো ধারাবাহিক ও পরিকল্পিত প্রোপাগান্ডা এবং হুমকিরই একটি অংশ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আহ্বান তারেক রহমানের

2

বিশ্বমঞ্চে ৪৮ দলের লড়াই: মেগা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ ফিফার

3

সেমিকন্ডাক্টর ও শিক্ষাখাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে বৈঠক

4

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামে সংঘর্ষ: আহত ২০, থমথমে পরিস্থিতি

5

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি

6

সাবেক এমপি মোশারফ হোসেন আর নেই

7

নেতানিয়াহু ও তার মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

8

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

9

মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

10

মালয়েশিয়ার আন্তর্জাতিক পর্যটন মেলায় বাংলাদেশের সফল অংশগ্রহণ