দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

০ শেয়ার
বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বিমসটেকভুক্ত সাত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা। দিল্লির এ বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অংশ নিচ্ছেন না; তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সংক্ষেপে মূল তথ্য
  • প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীরা।
  • মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অংশ নিচ্ছেন না।
  • তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে যোগ দেবে।

প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অংশ নিচ্ছেন না। তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে যোগ দেবে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর না করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের আগের দিন ১২ অক্টোবর সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও প্রথমবারের মতো বৈঠকে বসবেন।

দিল্লির বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তসীমান্ত অপরাধ, মানব ও মাদক পাচার, অর্থ পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পাবে। পাশাপাশি সদস্যদেশগুলোর আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

১৯৯৭ সালে যাত্রা শুরু করা বিমসটেকের সদস্য বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। জোটটির সচিবালয় ঢাকায় এবং ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব নেয়। ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠকের সিদ্ধান্ত হলেও এতদিন তা অনুষ্ঠিত হয়নি। প্রায় আট বছর পর এবার দিল্লিতে সেই প্রথম বৈঠক হতে যাচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

2

নকল করলে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

3

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

4

জাতীয় নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে আসছে ওপেনএআই-এর শক্তিশালী ‘জিপিটি-৫.৬’

5

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার: বিভিন্ন বিষয়ে আলোচনা

6

মিরপুর-১০ এ উচ্ছেদ ঘিরে সংঘর্ষ: ৩ গাড়িতে আগুন, পুলিশ ভ্যান ভাঙচুর

7

রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান আটকে দেওয়া নিয়ে পাকিস্তানের ব্যাখ্যা

8

ইরানের ২০-৩০টি উড়োজাহাজ ধ্বংসের দাবি

9

রংপুরের শতবর্ষী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

10

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ