দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন রাষ্ট্রপক্ষের

০ শেয়ার
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন রাষ্ট্রপক্ষের
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনের ফোনালাপ উপস্থাপন করে সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন।

সংক্ষেপে মূল তথ্য
  • জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছে রাষ্ট্রপক্ষ।
  • বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপনকালে প্রসিকিউশন এই আবেদন জানায়।
  • শুনানির এক পর্যায়ে আন্দোলন দমনে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্তৃক তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে দেওয়া নির্দেশনার একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপনকালে প্রসিকিউশন এই আবেদন জানায়। শুনানির এক পর্যায়ে আন্দোলন দমনে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্তৃক তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে দেওয়া নির্দেশনার একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১১ জুলাই ফোনালাপে ওবায়দুল কাদের ছাত্রলীগকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়ে বলেছিলেন ‘এদের মারো না কেন’। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম যুক্তিতর্কে জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত ও সুসংগঠিত ‘সিস্টেমেটিক ক্রাইম’। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক মন্তব্যের পর ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগ মাঠে নেমে নির্বিচারে হামলা চালায়। মামলার পলাতক অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। চলতি বছরের ২২ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই সাত আসামির বিচার শুরু হয়েছিল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নতুন বাজেটে বিড়ির দাম ও কর অপরিবর্তিত: অর্থমন্ত্রী

2

হাইতির মুসলিমদের অনন্য পথচলা

3

ইসরাইলের নিরাপত্তা বাহিনীতে নিহতের সংখ্যা ছাড়াল ১৩১৮

4

বক্স অফিসে সুনামি: মুক্তির প্রথম সপ্তাহেই রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

5

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ও পাকিস্তানের ভূমিকা

6

পানি পানের বিরতিতে বিজ্ঞাপনে বিরক্ত ভ্যান ডাইক

7

বক্স অফিসে বিপর্যয়ের মুখে টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

8

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

9

পশ্চিমা দেশ ছেড়ে চীনে ফিরছেন বিশ্বসেরা বিজ্ঞানীরা: কারণ ও গল্প

10

গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি সচেতন নাগরিক সমাজের