|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ খাতের ভাতার অনলাইন আবেদন শুরু

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেতে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে যে, গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই আবেদন গ্রহণ চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।

যেসব বিষয়ে আবেদন করা যাবে: ১. বয়স্ক ভাতা ২. বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা ৩. প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি ৪. অনগ্রসর জনগোষ্ঠীসমূহের ভাতা ও উপবৃত্তি ৫. বেসরকারি নিবন্ধিত এতিমখানাসমূহের ছাত্রদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট

আবেদন করার নিয়ম ও লিংক:

  • ১ থেকে ৪ নম্বর পর্যন্ত ক্যাটাগরির জন্য (dss.bhata.gov.bd/online-application) লিংকে আবেদন করতে হবে।

  • ক্যাপিটেশন গ্রান্ট-এর জন্য (https://mswservices.gov.bd/auth/login) এই লিংকে আবেদন করতে হবে।

  • আবেদনকারীদের অবশ্যই নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক।

  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য প্রদান করতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য অতিরিক্ত একটি সচল মোবাইল নম্বর উল্লেখ করা জরুরি।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা এই কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। এছাড়া পূর্বে অনলাইনে আবেদন করে যারা অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই।

নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এ বিষয়ে বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে হামলার জন্য উত্তর কোরিয়ার ১২০টি ব্যালিস্টিক মিসাইল

1

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: কৃষিমন্ত্

2

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

3

সাভারের আমিনবাজারে কলকাতার অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর দাফন

4

রাজধানীতে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে দেয়াল ধসে নিহত ১,

5

ক্যামেরুন গ্রিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা দেখছেন না বো ওয়েবস্

6

ওয়ার্নার ব্রাদার্স কেনার দৌড় থেকে সরে দাঁড়াল নেটফ্লিক্স

7

মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হ

8

লন্ডনের কভেন্ট গার্ডেনে পথচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নারী

9

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৫৭

10

রাতের বেলায় নারীদের বিনামূল্যে রিকশা সেবা দিচ্ছেন গুজরাটের

11

জাতি-ধর্ম-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার পাশে রয়েছে সরকার:

12

ভুটান-ম্যাকাও ম্যাচে বাংলাদেশের তিন রেফারি: আন্তর্জাতিক মঞ্চ

13

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

14

নরওয়ে বনাম ইংল্যান্ড: ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ার্টার ফাইনাল

15

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা: সতর্কবার্তা স্বাস্

16

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে অনাগ্রহী ফ্রান্স ও ইংল্যান

17

চার বিভাগে অতিভারি বর্ষণের সতর্কতা: পাহাড়ি এলাকায় ভূমিধসের আ

18

বাড়ছে ঋণের সুদের হার: ব্যবসায়ীদের মুনাফা কমে খেলাপি ঋণের শঙ্

19

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর, মা

20