দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

০ শেয়ার
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সংক্ষেপে মূল তথ্য
  • কাতারের আধুনিক রূপকার ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
  • রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় তিনি এই মহান নেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন।
  • শোক বার্তায় জানানো হয় যে, শেখ হামাদ বিন খলিফা আল থানি ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কাতারের আধুনিক রূপকার ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় তিনি এই মহান নেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। শোক বার্তায় জানানো হয় যে, শেখ হামাদ বিন খলিফা আল থানি ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমির তার শোক বার্তায় বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন মুসলিম উম্মাহর একজন দূরদর্শী ও বলিষ্ঠ নেতা। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালনকালে তার গতিশীল নেতৃত্বে কাতার শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত ও আন্তর্জাতিক কূটনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে ২০১৩ সালে তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাসে ক্ষমতার হস্তান্তরের এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন যে, এই কিংবদন্তি নেতার ইন্তেকালে বিশ্ববাসী এবং বিশেষ করে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান অভিভাবককে হারাল। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশি নাগরিকদের জন্য কাতারে কর্মসংস্থান সৃষ্টিতে তার বিশেষ অবদান অনস্বীকার্য। শোক বার্তায় তিনি বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাতারের রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন। পরিশেষে, তিনি শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মেক্সিকোর উচ্চতার চ্যালেঞ্জ: ইংল্যান্ড কি সত্যিই ‘ভায়াগ্রা’ কৌশলের দিকে ঝুঁকছে?

2

অস্ট্রেলীয় এমপির ওপর গাড়ি হামলার পর হামলাকারীকে কাবু করা প্রত্যক্ষদর্শীর বর্ণনা

3

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

4

শিক্ষা সচল রাখতে অভিভাবক ও শিক্ষকদের মতামত নেবে সরকার: ববি হাজ্জাজ

5

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

6

যুক্তরাষ্ট্রের শহর ধ্বংসের মন্তব্য: ট্রাম্পের বক্তব্যে দেশজুড়ে তীব্র সমালোচনা ও তোলপাড়

7

অখিলেশ নয়, এবার মায়াবতীর সঙ্গে কি জোট করছেন আসাদউদ্দিন ওয়েইসি

8

ইউরোপে দারুণ প্রত্যাবর্তন: টেসলার বিক্রিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধি

9

ঢাকায় ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধিদল

10

কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ