|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়েতে ‘গায়ে হলুদ’ অনুষ্ঠান কি ইসলামে বৈধ? জানুন কুরআন-হাদিসের দৃষ্টিভঙ্গি

গায়ে হলুদ। ছবি: সংগৃহীত

বিবাহ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত এবং মানবজীবনের অন্যতম পবিত্র বন্ধন। ইসলাম এই পবিত্র বন্ধনকে সহজ, বরকতময় এবং শরিয়াহসম্মতভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তবে বর্তমান মুসলিম সমাজে বিয়ে উপলক্ষে নানা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন যুক্ত হয়েছে, যার মধ্যে ‘গায়ে হলুদ’ অন্যতম। ইসলামি শরিয়তের দৃষ্টিতে এই প্রথার বৈধতা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে।

ইসলাম কখনোই মানুষের স্বাভাবিক আনন্দ-উল্লাস বা বিনোদনকে নিষিদ্ধ করেনি; বরং তা যেন শালীনতা ও আল্লাহর নির্দেশনার সীমার মধ্যে থাকে, সেই শিক্ষা দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বিবাহ উপলক্ষে আনন্দ প্রকাশের অনুমতি দিয়েছেন এবং ওলিমা করার নির্দেশ দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, হজরত আব্দুর রহমান ইবন আউফ (রা.)-কে নবীজি (সা.) তাঁর শরীরে সুগন্ধির চিহ্ন দেখে বিবাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং তাঁকে ওলিমা করার নির্দেশ দিয়েছিলেন (বুখারি ৩৯৩৭)। তবেলামি বিশেষজ্ঞদের মতে, এই হাদিসের সঙ্গে বর্তমান সমাজে প্রচলিত ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানের কোনো মিল নেই। ওই ঘটনায় সাহাবির গায়ে যে সুগন্ধির (জাফরান বা মিশ্রণ) চিহ্ন ছিল, তা মূলত তাঁর স্ত্রীর ব্যবহারের সুগন্ধি থেকে লেগেছিল, যা পুরুষদের জন্য নির্দিষ্ট নিয়মের বাইরে ছিল না। অন্যদিকে, প্রচলিত গায়ে হলুদ প্রথার উৎপত্তি মূলত ভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় আচার থেকে, যা পরবর্তীতে মুসলিম সমাজে প্রবেশ করেছে।

ইসলামি আইন ও ফিকাহর মূলনীতি অনুযায়ী, শুধু গায়ে হলুদ বা সুগন্ধি ব্যবহার করা বা আনন্দ করা এককভাবে নিষিদ্ধ নয়। তবে কোনো অনুষ্ঠান বা গায়ে হলুদ প্রথা যদি নির্দিষ্ট কিছু হারাম বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়, তবে তা সম্পূর্ণ নিষিদ্ধ বা নাজায়েজ হিসেবে গণ্য হবে। এর মধ্যে রয়েছে:

  • গায়রে মাহরাম নারী-পুরুষের অবাধ মেলামেশা ও পর্দার লঙ্ঘন।

  • গায়রে মাহরাম বা পরনারীর স্পর্শ।

  • অশ্লীল বা ইসলামবিরোধী গান-বাজনা ও নাচানাচি।

  • অতিরিক্ত অপচয় ও লোকদেখানো বা আড়ম্বরপূর্ণ খরচ।

  • ইসলামী আকিদার পরিপন্থী কোনো বিশ্বাস, কুসংস্কার বা অন্ধবিশ্বাস।

ইসলাম চায় বিবাহের মতো পবিত্র ইবাদত অত্যন্ত সহজ ও বরকতময় হোক। হাদিসে এসেছে ‘সর্বাধিক বরকতময় বিবাহ হলো, যার ব্যয় ও কষ্ট সবচেয়ে কম।’ (মুসনাদ আহমাদ ২৪৫২৯)। এছাড়া পরনারীর স্পর্শের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ব্যক্তির মাথায় লোহার সূঁচ বিদ্ধ হওয়াও এমন নারীকে স্পর্শ করা থেকে উত্তম, যে তাঁর জন্য হালাল নয় (তাবারানি ৪৮৬)।

সংক্ষেপে বলতে গেলে, বিবাহের আনন্দ যদি ইসলামী শালীনতা বজায় রেখে, নারী-পুরুষের পর্দা রক্ষা করে, গায়রে মাহরামের স্পর্শ এড়িয়ে এবং সকল প্রকার অশ্লীলতা ও অপচয় বর্জন করে উদযাপন করা হয়, তবে তা শরিয়তের দৃষ্টিতে সম্পূর্ণ বৈধ ও প্রশংসনীয়। কিন্তু বর্তমান সমাজে প্রচলিত গায়ে হলুদ অনুষ্ঠানগুলো যদি শরিয়তের সীমা লঙ্ঘন করে, তবে তা পরিহার করাই মুমিন মুসলমানের প্রধান কর্তব্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: মাওলা

1

ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত মৌলভীবাজারের নিম্নাঞ্চল: পানিবন্

2

ঢাকায় রাশিয়ান হাউসে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ‘রাশিয়া পতা

3

স্পেনকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানালেন শাকিব, বুবলী ও অপু বি

4

পরীক্ষা নয়, এবারও এসএসসির ফলের ভিত্তিতে একাদশে ভর্তি

5

বাজেটে অর্থনৈতিক সংস্কার হবে না: নাহিদ ইসলাম

6

ব্যাংক খাতের খেলাপি ঋণের সহজ পাঠ

7

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিল অবৈধ: হাইকোর্ট

8

টালিউডে ব্যান কালচার নিয়ে দেবের আল্টিমেটাম: মুখ খুললেন প্রসে

9

বৈরী আবহাওয়া: শাহ আমানত বিমানবন্দরে নামতে পারল না তিন ফ্লাইট

10

বিশ্বকাপ ফাইনালে মেসির বিদায়ে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

11

সৌর বিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রে

12

রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে আরও ৮৬,৭০৯টি ধর্মীয় প্

13

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু? জেনে নিন বিস্তারি

14

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিতর্ক: ফিফার অবস্থান স্পষ্ট করলেন

15

১৮ জুলাই ঢাকায় আজ কী কী কর্মসূচি রয়েছে? জেনে নিন বিস্তারিত

16

সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা: শত কোটি টাকা

17

নতুন এশিয়ান পপ ক্যাটাগরি চালুর প্রতিবাদে গ্র্যামি বয়কট করল

18

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা ও রাডার ক্ষতিগ্রস্ত: ইরান যুদ

19

ব্যাক-অফিস সফটওয়্যারেও কমছে না জালিয়াতি: পুঁজিবাজারের নিরাপত

20