দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনা সীমান্তে ভারত যাওয়ার পথে আটক মা ও শিশু রোহিঙ্গা ক্যাম্পে ফেরত

০ শেয়ার
নেত্রকোনা সীমান্তে ভারত যাওয়ার পথে আটক মা ও শিশু রোহিঙ্গা ক্যাম্পে ফেরত

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক রোহিঙ্গা নারী ও তার শিশুকে আটক করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে মাজিদা (২৫) নামে এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যা আয়েশাকে আটক করেছে স্থানীয় জনতা।
  • সোমবার (১৩ জুলাই) ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত এলাকার ভাংতি বাজার থেকে তাদের আটক করা হয়।
  • পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে যায়।

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে মাজিদা (২৫) নামে এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যা আয়েশাকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৩ জুলাই) ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত এলাকার ভাংতি বাজার থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে যায়।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে ভাংতি বাজারে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং দীর্ঘদিন আগে তার স্বামী মারা গেছেন। তিনি মূলত অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা করেছিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার সন্ধ্যায় পুলিশের নিরাপত্তায় তাদের পুনরায় কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। দুর্গাপুর থানার এসআই ফিরোজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল নারী ও শিশুকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বিজিবি কর্তৃপক্ষ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি পদে লড়ছেন কর্নেল অলি আহমদ, জানালেন দুই কারণ

2

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অ্যাওয়ার্ড পেলেন ৫৭ শিক্ষার্থী, শিক্ষাবৃত্তি পেল ৪৯২১ জন

3

আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ

4

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবারে ইসির বৈঠক

5

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু: শোকের ছায়া

6

মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি

7

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল, মোট শূন্য পাসের প্রতিষ্ঠান ৩১২টি

8

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা

9

বিশ্বকাপ শুরুর আগেই ফ্রান্স শিবিরে অশান্তি, বিতর্কের কেন্দ্রে অধিনায়ক এমবাপ্পে

10

দক্ষিণ আফ্রিকাকে ২ গোল দিয়ে ম্যাচ জিতল মেক্সিকো ২০২৬