দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সিরিজে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পেলেন লিটন দাস

০ শেয়ার
অস্ট্রেলিয়া সিরিজে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পেলেন লিটন দাস

চোট কাটিয়ে ফিহনেসে উন্নতি করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন দাস।

সংক্ষেপে মূল তথ্য
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
  • শনিবার (১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে।
  • বাম পায়ের কাফে চোট পাওয়ার কারণে গত জুন মাস থেকেই মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। শনিবার (১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে।

বাম পায়ের কাফে চোট পাওয়ার কারণে গত জুন মাস থেকেই মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার। যে কারণে প্রথমে ঘোষিত টেস্ট স্কোয়াডে তার নাম রাখা হয়নি। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত সুস্থ হয়ে ওঠায় এবং ফিটনেসে সন্তোষজনক উন্নতি হওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনা করেছে। বিসিবি জানিয়েছে, রোববারই তিনি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। এরপর ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। দুই ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও মোস্তাফিজুর রহমান।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: বিএআরআই পরিদর্শনে রাষ্ট্রপতি

2

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

3

হাতিরঝিল ও পান্থকুঞ্জের পরিবেশ বিপন্ন করবে এক্সপ্রেসওয়ের নতুন র‍্যাম্প

4

চার দিন বন্ধ থাকার পর হবিগঞ্জ শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ শুরু

5

১৮ শিক্ষক আর ২০০ শিক্ষার্থী থাকা মাদ্রাসায় ১৬ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল!

6

ফিফার শাস্তির পর আর্জেন্টিনার ওপর চড়াও স্পেনের গণমাধ্যম

7

পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়ে ৩০ বছরের কারাদণ্ডে সাবেক প্রেসিডেন্ট ইউন

8

একই দিনে দুইবার সূর্যাস্ত ও উল্কাবৃষ্টি: স্পেনের যে গ্রামে বসছে মহাজাগতিক মেলা

9

রসায়নে নোবেল পেলেন ফরাসি বিজ্ঞানী হেনরি কাগন ও জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই

10

অন্যের ভিডিও হুবহু আপলোড করলেই বিপদ!