|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। ফাইল ছবি

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে আবারও আসীন হতে যাচ্ছেন কাজী সালাহউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও সভাপতি পদে কাজী সালাহউদ্দিন ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর পুনর্নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। কংগ্রেসে আনুষ্ঠানিক পাস হলেই বিষয়টি চূড়ান্ত ঘোষণা করা হবে। সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, উপযুক্ত প্রার্থীর সংখ্যা পদের চেয়ে বেশি না হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

২০০৯ সাল থেকে টানা সাফ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। এর আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাহী কমিটির পদে প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও, গত বছর কলম্বোয় অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের সেই সীমা তুলে নেওয়া হয়। যার ফলে তার আবারও প্রার্থী হতে কোনো বাধা থাকেনি।

এদিকে বাংলাদেশ থেকে এবার সাফ কমিটিতে আরও একজন নতুন মুখ যুক্ত হচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ এবার প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটিতে জায়গা পাচ্ছেন। এছাড়া সহ-সভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে এবং এক্সিকিউটিভ কমিটিতে আরিফের সঙ্গে মালদ্বীপের হুসাইন শাফিউও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের মুদ্রার রেট: জেনে নিন কোন দেশের মুদ্রার কত বিনিময় মূল্

1

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজির মেয়াদ বাড়ল

2

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন

3

আদম তমিজীকে জেলে না পাঠিয়ে নিরাময়কেন্দ্রে রাখেন ডিবি হারুন

4

ইউরোপজুড়ে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: ১৯৯৯ সালের পর ঐতিহাসিক এই ম

5

২৪ ঘণ্টার ব্যবধানে মিয়ানমারে দুবার ভূমিকম্প

6

স্বর্ণের দাম নির্ধারণে বাজুসের হাত নেই: বাজুসের ব্যাখ্যা

7

৫০ বছরে পুরুষদের টেস্টোস্টেরন কমেছে ৫৪ শতাংশ: প্রজনন স্বাস্থ

8

শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্র

9

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি, কঠো

10

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

11

পিএসএলে শরিফুলের অভিষেক: মুখোমুখি দুই বাংলাদেশি তারকা শরিফুল

12

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্ট

13

ধানমণ্ডি ও গুলশান লেকের উন্নয়নে বিশেষ বৈঠক: অবৈধ বর্জ্য সংযো

14

জিম্বাবুয়ে সফর নিয়ে সতর্ক তাসকিন

15

সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

16

নাঈমকে মারধর: তীব্র ক্ষোভ তামিম ইকবালের

17

ইরানে স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন: কফিনে

18

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল যুক্তরাষ্ট্র

19

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্না

20