দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান ডেভিড মিলার

০ শেয়ার
ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান ডেভিড মিলার

আইসিসি ট্রফি জয়ের আক্ষেপ ঘোচাতে চান দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলার। ঘরের মাঠে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান ডেভিড মিলারদীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক ব্যক্তিগত সাফল্য ও স্মরণীয় ইনিংস উপহার দিলেও প্রোটিয়া তারকা ডেভিড মিলারের মনে একটি আক্ষেপ দীর্ঘদিনের দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিসি বিশ্বকাপ জিততে না পারা।
  • আর এই অপূর্ণতাই চিরতরে ঘোচাতে চান অভিজ্ঞ এই বাঁহাতি হার্ডহিটার ব্যাটার।
  • তার সর্বপ্রধান লক্ষ্য, আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং ঘরের মাঠে শিরোপা উঁচিয়ে ধরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো।

ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান ডেভিড মিলার

দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক ব্যক্তিগত সাফল্য ও স্মরণীয় ইনিংস উপহার দিলেও প্রোটিয়া তারকা ডেভিড মিলারের মনে একটি আক্ষেপ দীর্ঘদিনের দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিসি বিশ্বকাপ জিততে না পারা। আর এই অপূর্ণতাই চিরতরে ঘোচাতে চান অভিজ্ঞ এই বাঁহাতি হার্ডহিটার ব্যাটার। তার সর্বপ্রধান লক্ষ্য, আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং ঘরের মাঠে শিরোপা উঁচিয়ে ধরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো।

সম্প্রতি জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সি এই তারকা ব্যাটার নিজের এই সুপ্ত ইচ্ছার কথা খোলাখুলি জানিয়েছেন। তিনি বলেন, “আমি ২০২৭ বিশ্বকাপের জন্য সত্যিই মুখিয়ে আছি। এটি এমন একটি লক্ষ্য, যা আমি অর্জন করতে চাই। ক্যারিয়ারের শেষ দিকে একটি ট্রফি জিতে শেষ করতে পারলে আমি খুবই খুশি হব।” যদিও তিনি নিজেকে দলে অটোমেটিক চয়েজ মনে করছেন না এবং বিশ্বকাপের স্কোয়াডে নিজের জায়গা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘ ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটের অন্যতম প্রধান ভরসা হিসেবে খেলে আসছেন মিলার। এর আগে ২০১৫, ২০১৯ ও ২০২৩ এই তিনটি ওয়ানডে বিশ্বকাপেই তিনি প্রোটিয়া দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া আয়োজন করায় এটি মিলারের জন্য ক্যারিয়ারের শেষ বড় টুর্নামেন্ট হওয়ার পাশাপাশি দেশের মাটিতে প্রথম কোনো সিনিয়র পুরুষদের আইসিসি টুর্নামেন্টও হতে যাচ্ছে। মিডল অর্ডারে ম্যাচ ফিনিশারের ভূমিকা পালন করাকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ও গর্বের বিষয় বলে মনে করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

2

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে এমএসএফ প্রতিনিধিদলের বৈঠক

3

বন্দরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: রিকশাচালক গ্রেফতার

4

ইন্টারের পর্যায়ে পৌঁছাতে জুভেন্টাসকে আরও শিখতে হবে: লুসিয়ানো স্পালেত্তি

5

সম্পর্ক উন্নয়নে মেগানকে রাজার শর্ত মানার পরামর্শ হ্যারির!

6

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

7

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

8

কনসার্টে বিতর্কিত বক্তব্য মেটালিকার

9

ব্রাজিলকে রুখতে মরক্কোর পিএসজি কৌশল

10

বেসামরিক বিমান ও পর্যটন খাতে নতুন গতি আনতে চান মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত