দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

০ শেয়ার
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

এলডিসি উত্তরণ ও ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনসহ বাণিজ্য সুবিধায় নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংক্ষেপে মূল তথ্য
  • ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে নেদারল্যান্ডসের কার্যকর সহযোগিতা চেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
  • একই সঙ্গে কৃষি, পাটশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, বন্দর অবকাঠামো ও পানি ব্যবস্থাপনায় ডাচ প্রযুক্তি ও বিনিয়োগ যুক্ত করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জোর তাগিদ দিয়েছেন তিনি।
  • মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার (Sjoerd Sjoerdsma) সঙ্গে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে নেদারল্যান্ডসের কার্যকর সহযোগিতা চেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে কৃষি, পাটশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, বন্দর অবকাঠামো ও পানি ব্যবস্থাপনায় ডাচ প্রযুক্তি ও বিনিয়োগ যুক্ত করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জোর তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার (Sjoerd Sjoerdsma) সঙ্গে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে নেদারল্যান্ডসের পক্ষ থেকেও বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ, কৃষি ও শিল্পপ্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং বিশেষ করে লালদিয়া টার্মিনালসহ বন্দর অবকাঠামো পরিচালনায় যৌথ অংশীদারত্ব জোরদারের ইতিবাচক আশ্বাস দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপের বাজারে দীর্ঘমেয়াদি প্রবেশাধিকার নিশ্চিত করতে ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির কারিগরি আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে আলুসহ বিভিন্ন সবজির জাত উন্নয়ন, কৃষিপণ্য সংরক্ষণ ও বিশ্ববাজারে রপ্তানি সুবিধা বাড়াতে ডাচ গবেষণা ও বীজপ্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া পরিবেশবান্ধব বহুমুখী পাটপণ্য তৈরি, সারের কারখানার আধুনিকায়নে ডাচ প্রতিষ্ঠান স্ট্যামিকার্বনের কারিগরি সহায়তা গ্রহণ এবং ডেল্টারেসের সমন্বিত পানি ব্যবস্থাপনা অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে উভয় দেশ ঐক্যমত পোষণ করেছে। দ্বিপক্ষীয় এই বৈঠকে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান ও ডাচ রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলসহ উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে এক পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

2

রোনালদোকে কি মাঠ থেকে তোলার সময় হয়েছে?

3

মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার নির্দেশনা ডিএমটিসিএলের

4

আগামী সপ্তাহে ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ প্রো, জেনে নিন দাম ও ফিচার

5

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা: নিজ দেশ থেকেই আবেদনের পরামর্শ

6

শেখ হাসিনার নামে মামলা করে চাকরি হারানো দুদক কর্মকর্তা শাব্বির হাসান পুনর্বহাল

7

দুই বছরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তাব, অনুমোদনের অপেক্ষায় মন্ত্রিসভা

8

স্নাতক পাসেই আবেদন করুন হেড অব কালেকশন পদে

9

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রতিবেশী রবিউলের মৃত্যুদণ্ড, রায় ঘোষণা ৩০ দিনে

10

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বড় অগ্রগতি