দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বসুন্ধরা কিংস বিপিএল শিরোপা জয় ২০২৬ | আবাহনী ২-০ বসুন্ধরা কিংস

০ শেয়ার
বসুন্ধরা কিংস বিপিএল শিরোপা জয় ২০২৬ | আবাহনী ২-০ বসুন্ধরা কিংস
বসুন্ধরা কিংস। ছবি : সংগৃহীত

আবাহনীকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস। ডরিয়েলটন ও সোহেল রানার গোলে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন কিংস।

সংক্ষেপে মূল তথ্য
  • ঘরোয়া ফুটবলে নিজের হারানো সিংহাসন ফিরে পেল বসুন্ধরা কিংস।
  • আজ শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) শিরোপা নিশ্চিত করেছে কিংস।
  • এই জয়ে গত মৌসুমে মোহামেডানের কাছে হারানো মুকুটটি আবারও নিজেদের করে নিল অস্কার ব্রুজনের শিষ্যরা।

ঘরোয়া ফুটবলে নিজের হারানো সিংহাসন ফিরে পেল বসুন্ধরা কিংস। আজ শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) শিরোপা নিশ্চিত করেছে কিংস। এই জয়ে গত মৌসুমে মোহামেডানের কাছে হারানো মুকুটটি আবারও নিজেদের করে নিল অস্কার ব্রুজনের শিষ্যরা।

শিরোপা নির্ধারণী এই হাইভোল্টেজ ম্যাচে সমীকরণ ছিল স্পষ্ট বসুন্ধরা কিংস জিতলে চ্যাম্পিয়ন, আর আবাহনী জিতলে টিকে থাকতো লড়াই। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে কিংসের দাপটের সামনে খেই হারিয়ে ফেলে আকাশী-নীলরা। ম্যাচের ৭৫ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় কিংস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন নিখুঁত শটে দলকে লিড এনে দেন। এর ঠিক দুই মিনিট পরই সোহেল রানার দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে শিরোপা নিশ্চিত করে কিংস।

২০১৮ সালে দেশের শীর্ষ ফুটবলে অভিষেকের পর টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছিল কিংস। তবে গত আসরে মোহামেডানের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এবার সেই ব্যর্থতা ভুলে লিগের ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আবারও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল কিংস। অন্যদিকে, ফেডারেশন কাপের পর লিগের শিরোপা দৌড় থেকেও ছিটকে গিয়ে বড় হতাশায় ডুবল আবাহনী সমর্থকরা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে পুষ্টিকর খাদ্য দেওয়া হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

2

শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার সিদ্ধান্ত: ৩৬৮ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা

3

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

4

সংসদ লুকে নজর কাড়লেন কঙ্গনা রানাউত: শুধু ব্যাগ ও ঘড়ির দামই ৫৬ লাখ রুপি!

5

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ: দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ,

6

আবুধাবি টেস্ট জিততে আফগানিস্তানের চাই বিশ্ব রেকর্ড, শুরুতেই ধস

7

কিমের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদারে আগ্রহী শি জিনপিং

8

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে

9

উরুগুয়ে বনাম কেপ ভার্দে ম্যাচের প্রিভিউ

10

সাবেক মুখ্য সচিব কায়কাউস ও সাবেক এমপি নাসিমের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের