দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক মুখ্য সচিব কায়কাউস ও সাবেক এমপি নাসিমের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের

০ শেয়ার
সাবেক মুখ্য সচিব কায়কাউস ও সাবেক এমপি নাসিমের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের
আহমদ কায়কাউস

ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং সাবেক এমপি আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক।

সংক্ষেপে মূল তথ্য
  • ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগে সাবেক মুখ্য সচিব ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমদ কায়কাউস এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের পরিধি আরও বিস্তৃত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
  • সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
  • দুদক সূত্রে জানা গেছে, ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের নতুন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনার ভিত্তিতে দুদকের মানিলন্ডারিং অনুবিভাগে চলমান অনুসন্ধানী নথির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগে সাবেক মুখ্য সচিব ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমদ কায়কাউস এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের পরিধি আরও বিস্তৃত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের নতুন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনার ভিত্তিতে দুদকের মানিলন্ডারিং অনুবিভাগে চলমান অনুসন্ধানী নথির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আদানির সঙ্গে চুক্তিতে কারসাজি করে হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের সূত্রপাত হয়েছিল।

অন্যদিকে, সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখল, ব্যাপক নিয়োগ ও পদ বাণিজ্য এবং বিভিন্ন দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ রয়েছে। দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে তার বিরুদ্ধে ইতোমধ্যে চলমান তদন্তের নথির সঙ্গে নতুন এই অভিযোগগুলো সংযুক্ত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে। দুদক জানিয়েছে, প্রাপ্ত তথ্য-প্রমাণ ও চলমান অনুসন্ধান পর্যালোচনার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাংলাদেশ-চীন ক্রীড়া উন্নয়ন বৈঠক ২০২৬ | যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আপডেট

2

রাজশাহীতে নারীর সঙ্গে মাদ্রাসা সুপারের আপত্তিকর ভিডিও ভাইরাল

3

দীর্ঘ দেড় যুগ পর দেশে ঈদ উদ্‌যাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

বিএনপির পায়ের নিচে আর মাটি নেই

5

ফুটবলের নতুন ভোরের আগমনী বার্তা: এক প্রজন্মের বিদায় ও নতুন সম্রাটদের উত্থান

6

এমএলএসে ব্রীল এমবোলার দুর্দান্ত ডেবিউ: ইন্টার মায়ামির সঙ্গে আটলান্টার ড্র

7

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে: নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৩১২ রান

8

ফুটবলেও ‘বাজবল’ মানসিকতায় ইংল্যান্ড

9

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

10

সরকারের ছয় মাসের গতি ও অগ্রগতি সম্পূর্ণ হতাশাজনক: এবি পার্টি