দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ ও সংবাদ সম্মেলন

০ শেয়ার
মালয়েশিয়া যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ ও সংবাদ সম্মেলন

পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত পকেট কমিটি গঠনের অভিযোগে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া যুবদলের অবমূল্যায়িত নেতাকর্মীরা।

সংক্ষেপে মূল তথ্য
  • দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন, আনকোরা এবং বিতর্কিত ব্যক্তিদের নিয়ে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের নতুন কমিটি গঠনের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
  • স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন করে এই পকেট কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তুলে রোববার কুয়ালালামপুরের একটি হোটেলে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন দলটির শতাধিক নেতাকর্মী।
  • সংবাদ সম্মেলনে পদবঞ্চিত ও সংক্ষুব্ধ নেতারা জানান, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সাফল্য অর্জনে প্রবাসে থেকে যারা রাজপথে লড়াই করেছেন এবং নানামুখী পুলিশি হয়রানি ও জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদের এই কমিটিতে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন, আনকোরা এবং বিতর্কিত ব্যক্তিদের নিয়ে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের নতুন কমিটি গঠনের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন করে এই পকেট কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তুলে রোববার কুয়ালালামপুরের একটি হোটেলে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন দলটির শতাধিক নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে পদবঞ্চিত ও সংক্ষুব্ধ নেতারা জানান, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সাফল্য অর্জনে প্রবাসে থেকে যারা রাজপথে লড়াই করেছেন এবং নানামুখী পুলিশি হয়রানি ও জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদের এই কমিটিতে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে জায়গা পাননি প্রায় দুই শতাধিক সক্রিয় ও পরীক্ষিত কর্মী। উল্টো কমিটি গঠনে কেন্দ্রীয় নির্দেশনাবলী অমান্য করে সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রমজান আলীর বিরুদ্ধে নিজেদের অনুগত এবং নীতিবিবর্জিত ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগ আনা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত যুবদলের সিনিয়র সহসভাপতি নূর সিদ্দিকী সুমন, সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিমসহ একাধিক সিনিয়র নেতা এই কমিটিকে সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে রাজপথের ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়, অন্যথায় প্রবাসী নেতাকর্মীরা এই সিদ্ধান্ত মেনে নেবেন না বলে স্পষ্ট সতর্কবার্তা দেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরল জাগরণী থিয়েটারের ‘রাজার চিঠি’

2

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের শোচনীয় পরাজয়

3

৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব, ২ জেটি সরকার গ্রেপ্তার

4

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা: ৫ শিশুসহ নিহত ১২, আহত ৬৬

5

১৬৫ হার্জ রিফ্রেশ রেট ও নতুন ডিজাইনে আসছে আইকিউওও ১৬

6

অভিন ও গান ছাড়ার পর নতুন ভূমিকায় ফিরছেন তাহসান খান, থাকছেন ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালনায়

7

প্রাথমিক শিক্ষায় জাপানি মডেলের সংস্কার

8

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্পত্তিতে অগ্নিসংযোগের ৮৯ শতাংশের জন্যই দায়ী ইসরাইলিরা

9

বৈভব সূর্যবংশীর বিশ্বরেকর্ড

10

আড়ংয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ, বয়সের কোনো বাঁধাধরা সীমা নেই