দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব, ২ জেটি সরকার গ্রেপ্তার

০ শেয়ার
৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব, ২ জেটি সরকার গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে প্রায় ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েবের ঘটনায় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের দুই জেটি সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের রপ্তানিমুখী কাপড়ের রোলভর্তি একটি কনটেইনার রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
  • এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মোর্শেদ আলম (৩১) ও মো. সাইদুর রহমান (৫১) নামের দুই জেটি সরকারকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
  • মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের পরিবহন পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের রপ্তানিমুখী কাপড়ের রোলভর্তি একটি কনটেইনার রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মোর্শেদ আলম (৩১) ও মো. সাইদুর রহমান (৫১) নামের দুই জেটি সরকারকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের পরিবহন পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দুজনেই আগ্রাবাদের ‘প্যারামাউন্ট ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের জেটি সরকার হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের কালিয়াকৈর এলাকার রপ্তানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠান ‘গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেড’ ৪০ ফুটের একটি কনটেইনারে (নম্বর এমআরএসইউ-৮৬৯২৮২৭) মোট ৬৬৮ বেল ফেব্রিক্স বা কাপড়ের রোল আমদানি করেছিল। গত ৩০ আগস্ট অপর একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান কনটেইনারটি খালাসের অনুমতি নিতে গিয়ে সিসিটি ইয়ার্ডে তা খুঁজে পায় না। পরবর্তীতে ইয়ার্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, গত ১১ আগস্ট সন্ধ্যায় জালিয়াতির মাধ্যমে কনটেইনারটি ডেলিভারির জন্য ব্যবস্থা করা হয়েছিল। বন্দরের সিসিটি ও এনসিটি ইয়ার্ডের পরিবহন পরিদর্শকের স্বাক্ষর জাল এবং উচ্চ বহিঃসহকারীর কর্মপরিচয় নম্বর অপব্যবহার করে এই অভিনব চুরির ঘটনা ঘটানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের ১৬ পরিবার পেল ৬৪ লাখ টাকার সহায়তা

2

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

3

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হয়ে ওঠা

4

হকির প্রথম অধিনায়ক আব্দুস সাদেকের প্রয়াণে প্রতিমন্ত্রীর শোক

5

দোকান ও শপিংমল খোলা রাখার নতুন সময়

6

চট্টগ্রাম মহানগর পুলিশে বড় রদবদল: সিএমপির ছয় থানার ওসির পজিশন পরিবর্তন

7

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও ও প্রতিষ্ঠানের বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

8

দল হিসেবে কি আওয়ামী লীগের বিচার সম্ভব? নতুন আইনের প্রেক্ষাপট ও আইনি জটিলতা

9

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন অ্যান্ডি বার্নহ্যাম

10

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত