|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেফতার ৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা গ্রেফতার

জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দুই সাবেক নেতাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং শুক্রবার আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী দম্পতি হলেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের মেলান্দহ ও দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির সাকিল এবং নুসরাত জেরিন জেনী।

গত ৩০ জুন বিচারক আহমাদুল কবির ব্যক্তিগত কাজে বাসার বাইরে যান। রাতে ফিরে দেখেন ঘরের জানালার গ্রিল কাটা এবং আলমারির ড্রয়ার ভাঙা। দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও হীরাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পরদিন জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে পুলিশ প্রথমে ওই ভবনের গৃহকর্মী নিলুফাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিচারকের বাসার গৃহকর্মী হাওয়া বেগম এবং পরবর্তীতে চক্রের আরও তিনজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সুমন মিয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব একই কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ বিষয়ে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন জানিয়েছেন যে, গ্রেফতার ব্যক্তিরা বর্তমানে দলের কোনো দায়িত্বে নেই, তবে তারা আগের কমিটিতে যুক্ত ছিলেন।

জামালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার মূল পরিকল্পনা উদ্ঘাটন ও চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে চারজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। বিচারক দম্পতির বাসায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পলাতক অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ খাতের ভাতার অনলাইন আবেদন শুরু

1

প্রতিশ্রুতি রক্ষা না করলে মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্রকে হুঁ

2

নাটোরের বড়াইগ্রামে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মঙ্গলবার টানা

3

গলে ইনজুরিতে চান্দিমাল, কনকাশন সাব হিসেবে অভিষেক সুরিইয়াবান

4

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শি

5

বরগুনায় নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধারের গুজব: বাড়িতে চলছে কবর খন

6

Argentina vs Austria Prediction: ২০২৬ বিশ্বকাপে আলবিসেলেস্তে

7

চীন সফরে তারেক রহমান

8

চুয়াডাঙ্গা জেলায় ডিসি ও চার উপজেলার ইউএনও পদেও দায়িত্ব পালন

9

neymar-santos-dressing-room-clash-controversy

10

নাটোরের লালপুরে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক নিহত, আহত দুই

11

আইভরি কোস্ট বনাম ইকুয়েডর লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

12

ভারতীয় চলচ্চিত্রে ৫১ বছর পূর্ণ করলেন সুপারস্টার রজনীকান্ত: এ

13

রাজবাড়ীতে একই দিনে ৩ সড়ক দুর্ঘটনা, নিহত ১

14

সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়াতে সরকারের ওপর ব্যবসায়ীদের চ

15

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে ভা

16

কানাডার ইতিহাসের খোঁজে মরক্কোর বাধা: বিশ্বকাপ ২০২৬-এর রোমাঞ্

17

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্

18

ইসরাইলের ইলাত শহরে ইরাকি ড্রোন হামলা: বিকট বিস্ফোরণে ব্যাপক

19

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল ম

20