দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দর এনসিটি চুক্তি বাতিলের দাবিতে ১৯ অক্টোবর থেকে অনশন

০ শেয়ার
চট্টগ্রাম বন্দর এনসিটি চুক্তি বাতিলের দাবিতে ১৯ অক্টোবর থেকে অনশন

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের চুক্তি বাতিলের দাবিতে আগামী ১৯ অক্টোবর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে বন্দর শ্রমিক কর্মচারীরা।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার কাজ সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হচ্ছে।
  • সরকারের সাথে ডিপি ওয়ার্ল্ডের হওয়া এই চুক্তি বাতিলের দাবিতে আগামী ১৯ অক্টোবর থেকে বন্দর প্রাঙ্গণে আমরণ অনশন কর্মসূচি পালনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও যৌথ শ্রমিক সংগঠনগুলো।
  • সোমবার (১২ অক্টোবর) বন্দর ভবনের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রাঙ্গণে পূর্বঘোষিত প্রতীকী গণঅনশন কর্মসূচি শেষে এই কড়া বার্তা দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার কাজ সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হচ্ছে। সরকারের সাথে ডিপি ওয়ার্ল্ডের হওয়া এই চুক্তি বাতিলের দাবিতে আগামী ১৯ অক্টোবর থেকে বন্দর প্রাঙ্গণে আমরণ অনশন কর্মসূচি পালনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও যৌথ শ্রমিক সংগঠনগুলো।

সোমবার (১২ অক্টোবর) বন্দর ভবনের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রাঙ্গণে পূর্বঘোষিত প্রতীকী গণঅনশন কর্মসূচি শেষে এই কড়া বার্তা দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত শ্রমিক নেতারা স্পষ্ট জানান, আগামী ১৮ অক্টোবরের মধ্যে যদি সরকার তাদের সঙ্গে আলোচনায় বসে এনসিটি চুক্তি বাতিলের কোনো দৃশ্যমান উদ্যোগ না নেয়, তবে তারা আমরণ অনশনে যেতে বাধ্য হবেন।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) নেতারা অভিযোগ করে জানান, দেশের সার্বিক স্বার্থ ক্ষুণ্ন করে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করা হয়েছে। বিশ্বব্যাপী বিশেষ করে জিবুতিসহ একাধিক দেশে ডিপি ওয়ার্ল্ডের বিতর্কিত ভূমিকার কথা উল্লেখ করে অবিলম্বে চুক্তিটি বাতিলের দাবি জানান তারা। সম্প্রতি ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত এই চুক্তি সইয়ের পর থেকেই চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের চাকরি হারানোর আশঙ্কা ও জাতীয় সুরক্ষার দাবিতে টানা আন্দোলন শুরু হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন

2

গোপালগঞ্জে বাস খাদे পডে নিহত ৩, আহত ৩০

3

রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ

4

সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে, আজ চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি আয়ারল্যান্ড

5

শ্রীলঙ্কার বিপক্ষে নারী ওয়ানডে দল ঘোষণা: নতুন মুখ জয়িতা, ফিরলেন শারমিন

6

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৬: জেনে নিন দ্রুত ফল দেখার নিয়ম

7

সিআইএ-র গোপন প্রতিবেদন: গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভাঙার ঝুঁকিতে ইসরাইল

8

মেসির বিশ্বরেকর্ডের দিনে জর্ডানকে হারিয়ে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

9

স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে আনন্দের জোয়ার, গাজায় বাঁধভাঙা উল্লাস

10

ইরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল