দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশায় বুড়িগঙ্গায় নৌকায় ছাত্রলীগের কর্মসূচি

০ শেয়ার
শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশায় বুড়িগঙ্গায় নৌকায় ছাত্রলীগের কর্মসূচি
সংগৃহীত ছবি

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকায় ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। রোববার সকালে সদরঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করেন কর্মসূচির আয়োজকেরা।

সংক্ষেপে মূল তথ্য
  • ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকায় কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।
  • রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর সদরঘাট এলাকায় নৌকায় ব্যানার টানিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
  • জবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকায় কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর সদরঘাট এলাকায় নৌকায় ব্যানার টানিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

জবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির বিষয়ে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার বার্তা ছড়িয়ে দিতেই তাঁদের এ আয়োজন। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এ মাসের।

তিনি দাবি করেন, শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। তাঁর দেশে ফেরার বিষয়টি বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশের কোটি কোটি মানুষ রয়েছেন বলে দাবি করেন এই নেতা।

ডিসেম্বর মাসের প্রত্যাশা তুলে ধরে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, দেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। রাজনৈতিক বিভেদ ও প্রতিহিংসার পরিবর্তে সহাবস্থান এবং সংঘাতের বদলে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১২ মে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

2

ভারত নৌসচিব পর্যায়ের বৈঠকের তাগিদ দিলেও দিল্লির প্রতি ঢাকার ‘ধীরে চলো’ নীতি

3

সাত ত্রাণকর্মী হত্যা: অনুতপ্ত নন ইসরাইলি কমান্ডার নোচি মেন্ডেল

4

ইয়াবাসহ গ্রেফতার জামালপুরের ছাত্রদল নেতা বহিষ্কার

5

দুই কিংবদন্তির মহারণ: রোনালদো-মদ্রিচের ‘লাস্ট ড্যান্স’ কি থামিয়ে দিতে পারবেন মার্তিনেজ?

6

পাঁচ দিন পর সারাদেশে কমবে তাপমাত্রা

7

মানিকগঞ্জে শ্রমিক বহনকারী বাসে মধ্যরাতে আগুন দিল দুর্বৃত্তরা

8

রায়পুরে টাকা ও জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

9

ওটিটি ও থিয়েটারে এই সপ্তাহের নতুন ছবি ও সিরিজ

10

ফলোঅনের পর হেডের লড়াকু সেঞ্চুরি, ৩৮ বছরে প্রথম অস্ট্রেলীয়