দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম

০ শেয়ার
আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পর তাঁর সাহসিকতা ও সংযমের প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম।

সংক্ষেপে মূল তথ্য
  • জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর তাঁর সাহসিকতা ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন প্রখ্যাত আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম।
  • রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
  • শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর একটি ভিডিওবার্তা প্রকাশ করেন এই কনটেন্ট ক্রিয়েটর।

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর তাঁর সাহসিকতা ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন প্রখ্যাত আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর একটি ভিডিওবার্তা প্রকাশ করেন এই কনটেন্ট ক্রিয়েটর। ওই ভিডিওতে তিনি সাহসিকতার সঙ্গে পুরো পরিস্থিতি তুলে ধরে বলেন, ব্যাকআপ বা রাজনৈতিক আশ্রয় ছাড়া বাংলাদেশে নতুন কিছু করতে গেলে এমন বাধার মুখোমুখি হতে হয়। সালমানের সেই ভিডিওর প্রশংসা করে শহিদুল আলম ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশে থাকলে আমি সোজা এই স্টুডিওতে চলে যেতাম এবং এই তরুণকে তার সাহস ও সংযমের জন্য জড়িয়ে ধরতাম। শক্ত থাকো ভাই।’ একই সঙ্গে তিনি শুধু প্রশংসা করেই থেমে না থেকে চাঁদাবাজির সংস্কৃতির অবসান, দোষীদের জবাবদিহিতা এবং তরুণ উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইসরাইলকে রক্ষায় আমেরিকার পর্যাপ্ত সামরিক শক্তি নেই: মার্কিন জেনারেল

2

স্বর্ণের দামে স্বস্তি: ভরিতে আরও দুই হাজার টাকা কমল

3

১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি

4

ট্রাইব্যুনালের ৭ রায়ে ২৩ জনের মৃত্যুদণ্ড, সাজা পেলেন ৬৮ জন

5

রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার

6

হুতিদের তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

7

ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

8

ট্রাম্পের ইরান চুক্তিকে ডেমোক্র্যাটদের তোপ

9

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা

10

অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল