দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

০ শেয়ার
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান।

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্য ও জ্বালানিসহ প্রতিটি খাতকে স্বনির্ভর করতে কাজ করছে সরকার। এছাড়া নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণাও দেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট উত্তরণে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  • অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন এবং পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট উত্তরণে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন এবং পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিগত সরকারের ভুল ও অপরিকল্পিত সিদ্ধান্তের খেসারত আজ দেশের মানুষকে দিতে হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অবস্থা থেকে দেশকে উদ্ধার করে জনকল্যাণমুখী ও স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চিকিৎসা খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ নীতির ভিত্তিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে, যারা নাগরিকদের রোগ প্রতিরোধে সচেতন করবেন। এছাড়া পেশাজীবী ও শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা এবং পেশাগত দায়িত্ব পালনের ভারসাম্য বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজের অভিযোগ

2

গোরনিক জাবজে বনাম সালজবার্গ: প্রীতি ম্যাচটি বিনামূল্যে কোথায় এবং কীভাবে দেখবেন?

3

অভিষেকেই অ্যাকশন নিয়ে প্রশ্ন, পরীক্ষার মুখে আলিস ইসলাম

4

বাঁধনের ওপর হামলা চরম অমার্জনীয় ও ন্যক্কারজনক: ডেপুটি স্পিকার

5

ড. ইউনূসকে বাদ দিয়ে অন্য কাউকে প্রধান উপদেষ্টা করার চেষ্টা হয়েছিল: আসিফ নজরুল

6

বান্দরবানে বন্যা ও পাহাড়ি ঢলে জেলা যোগাযোগ বিচ্ছিন্ন

7

জ্বালানি উৎসের বৈচিত্র্য ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

8

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: শামা ওবায়েদ

9

জল্পনার অবসান, ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান

10

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানের বিরুদ্ধে নয়