দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা

০ শেয়ার
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা

পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণার অভিযোগে সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

সংক্ষেপে মূল তথ্য
  • পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি এবং নানা তদবির চালানোর অভিযোগে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
  • মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিশেষ বার্তায় এই সতর্কতা জারি করা হয়।
  • বার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে মেসেজ বা বার্তা পাঠিয়ে সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে এবং বিভিন্ন তদবির চালাচ্ছে।

পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি এবং নানা তদবির চালানোর অভিযোগে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিশেষ বার্তায় এই সতর্কতা জারি করা হয়।

বার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে মেসেজ বা বার্তা পাঠিয়ে সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে এবং বিভিন্ন তদবির চালাচ্ছে। এ ধরনের অপকর্মের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষ প্রতারিত হয়ে অর্থ হারাচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের সম্মানহানি ঘটছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি দেখলেই সেটিকে সেই ব্যক্তির আসল অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর হিসেবে নিশ্চিত না হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। এ ধরনের প্রতারণামূলক মেসেজে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতারক চক্রের কোনো ধরনের বার্তার মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে অথবা সাইবার পুলিশ সেন্টার, সিআইডি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সজাগ রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

এমটিভি ভিএমএ ২০২৬: ইতিহাস গড়তে চলেছেন টেলর সুইফট

2

৩ বলে শরীফুলের ২ উইকেট শিকার

3

পেলের রেকর্ড ভেঙে মেসির পথে এমবাপ্পে, বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক

4

টাম্বলার রিজ হামলার আগে ChatGPT-তে সহিংসতার আলোচনা, নিষেধাজ্ঞার পর খুলেছিলেন দ্বিতীয় অ্যাকাউন্ট

5

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরল জাগরণী থিয়েটারের ‘রাজার চিঠি’

6

পানি না খেয়ে বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা

7

আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেলেন মহেন্দ্র সিং ধোনি, বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস

8

ইমরান খানের কারাবাস ও সুচিকিৎসার দাবিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমিমা

9

সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

10

মুক্তি পেল ‘আওয়ারাপন ২’ টিজার: ফিরছেন সেই চিরচেনা ইমরান হাশমি