|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের মায়ের সাথে সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ক্যানসারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান পরম মমতায় ক্যানসারে আক্রান্ত জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পারিবারিক এই চরম বিপর্যয়ের মুখে থাকা ফাতেমা তুজ জোহরার জীবনযাত্রার মানোন্নয়নে প্রধানমন্ত্রী তাকে চাকরির আশ্বাস প্রদান করেছেন।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এই শোকের রেশ না কাটতেই মাত্র দুই সপ্তাহ পর তিনি জানতে পারেন তার ছোট ছেলে জিসান ক্যানসারে আক্রান্ত। এরপর সাত মাসের ব্যবধানে স্বামীকেও হারান তিনি। স্বামী-সন্তান হারিয়ে যখন তিনি দিশেহারা, তখন থেকেই তার পাশে এসে দাঁড়িয়েছেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমানের নির্দেশে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর তত্ত্বাবধানে সেই সময় থেকেই জিসানের চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী আজও জিসানের চিকিৎসার সব বিষয় ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করছেন, যা এক অসহায় পরিবারকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহরাং বেলুচের যাবজ্জীবন কারাদণ্ড

1

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের চূড়ান্ত তালিকা ও নকআউট পর্বের বি

2

অস্ট্রেলিয়া সিরিজে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পেলেন লিটন দাস

3

চার বাক্যের সংক্ষিপ্ত জিকির, ঘণ্টার পর ঘণ্টা তাসবিহের চেয়েও

4

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ, খর

5

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্

6

ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন এবিবি

7

ফুটবল ছেড়ে ইমাম হতে চান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মাজরাউই

8

বিশ্বকাপ ২০২৬: রাউন্ড অব ৩২-এ ইংল্যান্ডের মুখোমুখি ডিআর কঙ্গ

9

গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্যমন্ত্রী

10

বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প

11

ব্রাজিলের জার্সিতে ১৬ বছরের অধ্যায়ের ইতি টানলেন নেইমার

12

সাতক্ষীরা থানায় হাজতখানার ভিডিও ভাইরাল, ওসি ও দুই পুলিশ কর্ম

13

মিয়ামিতে ফিরে অনুশীলনে লিওনেল মেসি, মাঠে নামবেন কবে?

14

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্

15

কমলগঞ্জ সীমান্তে বিএসএফ-এর পুশইন

16

রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসল

17

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবে

18

মাত্র ৩ ঘণ্টা ঘুমান জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি! কাজের চাপ

19

নতুন গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা টু ও ওয়াচ নাইন আনল স্যামসাং, সা

20