|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকাসহ দেশের ৯ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

ছবি : সংগৃহীত

ঢাকার ওপর দিয়ে আজ রাতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৫ মে) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকাসহ দেশের ৯টি জেলায় রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা ছাড়াও রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের পাশাপাশি এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে এবং পশ্চিমবঙ্গের কাছাকাছি থাকা অন্য একটি লঘুচাপের বাড়তি অংশের কারণে আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এমনকি কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে নকআউটে মিশর, ভিএআরের সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ ইরানের

1

চোটের কারণে ছিটকে গেলেন মন্তিয়েল

2

টানা ৫ দিন দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়, ভারি বর্ষণে

3

জামায়াতকর্মী বিবি সাওদা মুক্ত: মধ্যরাতে গ্রেপ্তারের পর দেশজ

4

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট: দ্বিতীয় দিনে ভারতের সংগ্র

5

মাদারীপুরে মাকে হত্যার পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে ১ বছরে

6

স্নিগ্ধার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস, মুখ খুললেন মডেল জেবা

7

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

8

পিএসএলে শরিফুলের অভিষেক: মুখোমুখি দুই বাংলাদেশি তারকা শরিফুল

9

বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

10

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন: ১ বিলি

11

‘বন্দেমাতরম’ গান নিয়ে বিজেপির নিশানা সোনিয়া গান্ধীকে, তীব্র

12

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার

13

দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, মোট প্র

14

অর্জুন কাপুরের পর এবার ছোট পর্দার সোরাব বেদী? ভাইরাল ভিডিওতে

15

এসএসসি পরীক্ষা ২০২৬: মাউশির ১১ দফা নির্দেশনা ও কঠোর নজরদারি

16

বিশ্বকাপে ভারতের জয়, বাংলাদেশের শুভসূচনা

17

আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

18

যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গেই যুদ্ধে লিপ্ত: ইরানের

19

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট লাইভ স্কোর ও আপডেট ২

20