দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজ্যে নতুন ৫ জেলা: কলকাতার প্রশাসনিক কাঠামোয় বড় বদল

০ শেয়ার
রাজ্যে নতুন ৫ জেলা: কলকাতার প্রশাসনিক কাঠামোয় বড় বদল

পশ্চিমবঙ্গ সরকার বাজেটে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ,এই পাঁচটি নতুন জেলা গঠনের ঘোষণা করেছে। জেনে নিন এর নেপথ্যের প্রশাসনিক অঙ্ক।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময় ‘প্রশাসনিক বিকেন্দ্রীকরণের’ লক্ষ্যে পাঁচটি নতুন জেলা গঠনের ঘোষণা করেছেন।
  • এই নতুন জেলাগুলি হলো কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ।
  • পাশাপাশি, প্রশাসনিক পরিষেবারৃৃ মানোন্নয়নে একাধিক নতুন মহকুমা ও পুরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময় ‘প্রশাসনিক বিকেন্দ্রীকরণের’ লক্ষ্যে পাঁচটি নতুন জেলা গঠনের ঘোষণা করেছেন। এই নতুন জেলাগুলি হলো কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি, প্রশাসনিক পরিষেবারৃৃ মানোন্নয়নে একাধিক নতুন মহকুমা ও পুরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতাকে নতুন জেলা ঘোষণার নেপথ্য অঙ্ক: অনেকেই প্রশ্ন তুলেছেন, কলকাতা তো আগে থেকেই জেলা। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, এতদিন কলকাতার প্রশাসনিক কাঠামো অন্যান্য জেলা থেকে ভিন্ন ছিল। এখানে কোনো জেলাশাসক (DM) ছিলেন না, বরং রাজস্ব সংগ্রহের জন্য একজন কালেক্টর থাকতেন। অন্যান্য জেলায় জেলাশাসক ও মহকুমাশাসকের মাধ্যমে যে স্তরভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা কার্যকর, কলকাতাতেও এখন সেই ধাঁচে কাজ পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে সরকারি দফতরগুলোর ওপর মানুষের নির্ভরতা কমবে এবং প্রশাসনিক পরিষেবা আরও ত্বরান্বিত হবে বলে সরকারের দাবি।

অন্যান্য উল্লেখযোগ্য ঘোষণা:

  • বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন বিমানবন্দর: পুরুলিয়া, বালুরঘাট এবং মালদহে তিনটি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। এছাড়া যাত্রীচাপ কমাতে নদিয়ার কল্যাণীতে একটি ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর তৈরির জন্য ১০০০-১৫০০ একর জমি চিহ্নিত করা হবে।

  • নিয়োগ ও সংরক্ষণ: রাজ্য সরকার মোট এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছে, যার মধ্যে ৩৩ শতাংশ সংরক্ষিত থাকবে নারীদের জন্য। এর মধ্যে ৫০ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হবে।

  • বিধায়ক তহবিল: বিধায়ক তহবিলের বার্ষিক বরাদ্দ ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা হয়েছে।

সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের প্রশাসনিক কাজে গতি আসবে এবং প্রান্তিক পর্যায়ের মানুষ সরাসরি উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত জানিয়েছেন।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বৃষ্টি আইনে পর্তুগালের কাছে ৯১ রানে হারল চেক প্রজাতন্ত্র

2

মার্কিন স্থল অভিযানের অপেক্ষায় রয়েছে ইরান

3

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

4

সার্বজনীন তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

5

ডিপ্লোমা কোর্সে ভর্তি ফি গ্রহণে নতুন নির্দেশনা: নগদ লেনদেন নিষিদ্ধ

6

ব্যালন ডি’অর জিততে যা করার সবই করেছি: হ্যারি কেইন

7

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: সেমিফাইনালের আগে ফিট ডেক্লান রাইস

8

Spain vs Belgium: FIFA World Cup 2026 Quarter-final Preview

9

রাজস্থান রয়্যালসের শেয়ার থেকে ৪৫০ কোটি টাকা পাচ্ছে শেন ওয়ার্নের পরিবার

10

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেই রেফারি হিসেবে অবসরে স্লাভকো ভিনচিচ