দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম বাড়ল ২০ টাকা

০ শেয়ার
হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম বাড়ল ২০ টাকা

দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে দেশি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সংকটের কারণে দাম বাড়লেও ভারত থেকে আমদানির দাবি ব্যবসায়ীদের।

সংক্ষেপে মূল তথ্য
  • দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের বাজারে হঠাৎ করেই বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে।
  • মঙ্গলবার (২১ জুলাই) হিলি বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা মাত্র গত সপ্তাহেও ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
  • হঠাৎ করে কেজিতে ২০ টাকা দাম বেড়ে যাওয়ায় নির্দিষ্ট আয়ের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন।

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের বাজারে হঠাৎ করেই বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) হিলি বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা মাত্র গত সপ্তাহেও ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। হঠাৎ করে কেজিতে ২০ টাকা দাম বেড়ে যাওয়ায় নির্দিষ্ট আয়ের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে জানান, গত কয়েক মাস ধরে বাজার স্বাভাবিক থাকলেও হঠাৎ এই দাম বৃদ্ধিতে তাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের জোরালো দাবি জানান তিনি।

বিক্রেতাদের দাবি, দেশের বাজারে দেশি পেঁয়াজের পর্যাপ্ত সংকটের কারণেই পাইকারি মোকামে দাম ঊর্ধ্বমুখী। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় তারা এতদিন দেশি পেঁয়াজ দিয়েই ব্যবসা চালিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি মোকামেই দাম বেড়ে যাওয়ায় তাদের বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে ভারত থেকে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হলে বাজার আবার নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে হিলি স্থলবন্দরের আমদানিকারক ফেরদৌস রহমান জানান, দেশের কৃষকদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য নিশ্চিত করতে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। তবে সরকার যদি এখন দ্রুত পেঁয়াজ আমদানির অনুমতি বা পারমিট প্রদান করে, তবে হিলি বন্দরের ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে আমদানি শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।: 

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস: যা জানালো আবহাওয়া অফিস

2

এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও ইন-অ্যাপ চেকআউট

3

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার সকালে প্রকাশ

4

আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

5

চার বছর ধরে জনসমক্ষে নেই অং সান সু চি: বেঁচে আছেন কি তিনি?

6

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, ট্রেন চলাচল বিঘ্নিত

7

ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া ও করণীয়: যা জানা জরুরি

8

ক্রুজ আজুল বনাম জুয়ারেজ ম্যাচ লাইভ দেখার উপায় ও সময়সূচী

9

লিটনের সেঞ্চুরিতে ৩৭২ রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য

10

বৈরী আবহাওয়া: শাহ আমানত বিমানবন্দরে নামতে পারল না তিন ফ্লাইট