দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

০ শেয়ার
কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আবাসিক এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

সংক্ষেপে মূল তথ্য
  • গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) সেনাবাহিনীর একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
  • দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
  • সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানান, কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে রওনা দেওয়া বিমানটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে কুয়াঙ্গো প্রদেশের কেঙ্গে শহরে জরুরি অবতরণের চেষ্টা চালায়।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) সেনাবাহিনীর একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানান, কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে রওনা দেওয়া বিমানটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে কুয়াঙ্গো প্রদেশের কেঙ্গে শহরে জরুরি অবতরণের চেষ্টা চালায়। তবে সেখানে কোনো আনুষ্ঠানিক বিমান অবতরণক্ষেত্র না থাকায় বিমানটি শেষ পর্যন্ত একটি আবাসিক এলাকায় গিয়ে আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের মধ্যে দুই জেনারেলের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধিদলের সদস্য, সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক রয়েছেন। বিমানের ভেতরে থাকা ১২ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া ধ্বংসাবশেষের বাইরে থেকে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার আসল কারণ উদঘাটনে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কমলগঞ্জ সীমান্তে বিএসএফ-এর পুশইন

2

বৃষ্টিবিঘ্নিত রোমাঞ্চকর ম্যাচে অ্যান্টিগাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সেন্ট লুসিয়া

3

ফুলেল শ্রদ্ধায় আখতার হুসেনকে শেষবিদায়

4

বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শীর্ষে চীন

5

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

6

বৃষ্টির আশীর্বাদে টস ছাড়াই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

7

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী তারেক রহমান

8

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

9

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে একই পরিবারের ৫৫ জনের লাশ উদ্ধার

10

দিল্লিতে 'কালো জরুরি অবস্থা' জারি করেছে বিজেপি: আম আদমি পার্টি