দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ৩০ সেকেন্ড সাইক্লিংয়ে শরীরে ঘটে যেসব আশ্চর্যজনক পরিবর্তন

০ শেয়ার
মাত্র ৩০ সেকেন্ড সাইক্লিংয়ে শরীরে ঘটে যেসব আশ্চর্যজনক পরিবর্তন

দীর্ঘ সময়ের ব্যায়ামের চেয়ে মাত্র ৩০ সেকেন্ডের তীব্র সাইক্লিং শরীরে অনেক বেশি প্রোটিন ও চর্বি বিপাকে প্রভাব ফেলে। নতুন গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

সংক্ষেপে মূল তথ্য
  • মাত্র ৩০ সেকেন্ডের সাইক্লিংয়ে শরীরে ঘটে যেসব অবিশ্বাস্য পরিবর্তনদীর্ঘ সময় ধরে ঘাম ঝরিয়ে মাঝারি মাত্রার ব্যায়াম করার চেয়ে মাত্র কয়েক সেকেন্ডের উচ্চমাত্রার বা তীব্র ব্যায়াম শরীরের ভেতরে অনেক বেশি নাটকীয় পরিবর্তন ঘটাতে পারে।
  • সম্প্রতি মার্কিন একদল গবেষকের চালানো নতুন এক গবেষণায় এমন চমকপ্রদ তথ্যই উঠে এসেছে।
  • সেল রিপোর্টস মেডিকেল জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, মাত্র ৩০ সেকেন্ডের তীব্র গতির সাইক্লিং এবং এরপর চার মিনিট বিশ্রামের প্রক্রিয়াটি রক্তে স্বাস্থ্য-সম্পর্কিত ৭১৪টি প্রোটিনের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

মাত্র ৩০ সেকেন্ডের সাইক্লিংয়ে শরীরে ঘটে যেসব অবিশ্বাস্য পরিবর্তন

দীর্ঘ সময় ধরে ঘাম ঝরিয়ে মাঝারি মাত্রার ব্যায়াম করার চেয়ে মাত্র কয়েক সেকেন্ডের উচ্চমাত্রার বা তীব্র ব্যায়াম শরীরের ভেতরে অনেক বেশি নাটকীয় পরিবর্তন ঘটাতে পারে। সম্প্রতি মার্কিন একদল গবেষকের চালানো নতুন এক গবেষণায় এমন চমকপ্রদ তথ্যই উঠে এসেছে। সেল রিপোর্টস মেডিকেল জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, মাত্র ৩০ সেকেন্ডের তীব্র গতির সাইক্লিং এবং এরপর চার মিনিট বিশ্রামের প্রক্রিয়াটি রক্তে স্বাস্থ্য-সম্পর্কিত ৭১৪টি প্রোটিনের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তুলনামূলকভাবে, দীর্ঘ সময় ধরে মাঝারি গতিতে সাইক্লিং করলে মাত্র সাতটি প্রোটিনে এমন পরিবর্তন লক্ষ্য করা যায়, যা স্বল্প সময়ের উচ্চমাত্রার ব্যায়ামের শক্তিশালী প্রভাবকে জোরালোভাবে প্রমাণ করে।

বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, এই ধরনের তীব্র শরীরচর্চার ফলে শরীরে ‘ল্যাক-পেফ’ নামক একটি বিশেষ অণুর মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আমাদের শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণ এবং ফ্যাট মেটাবলিজম বা চর্বি বিপাকের সঙ্গে এই অণুটির গভীর সম্পর্ক রয়েছে। গবেষণায় আরও প্রকাশ পেয়েছে যে, ল্যাক-পেফ-এর মাত্রা বৃদ্ধির সঙ্গে ফ্যাট কোষের ১ হাজার ৬০০টিরও বেশি জিন সক্রিয় হওয়ার সংযোগ রয়েছে। এর ফলে শরীর কীভাবে চর্বি প্রক্রিয়াজাত ও জমিয়ে রাখে, তাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এই তীব্র ব্যায়াম। এছাড়া প্রায় ৫৩ হাজার মানুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, তীব্র ব্যায়ামের মাধ্যমে সক্রিয় হওয়া নির্দিষ্ট কিছু প্রোটিন হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার মতো ঝুঁকিপূর্ণ রোগগুলোর সম্ভাবনা কমিয়ে দেয়। একই সঙ্গে এগুলো বার্ধক্যের গতি ধীর করার কিছু জৈবিক সূচকের সঙ্গেও সম্পর্কযুক্ত।

দীর্ঘ সময় ধরে জিম বা ব্যায়াম করার সুযোগ পান না,এমন ব্যস্ত মানুষের জন্য এই গবেষণাটি দারুণ এক সুসংবাদ বয়ে এনেছে। গবেষণার প্রধান গবেষক ডা. পল কোহেন জানিয়েছেন, খুব কম সময়েও তীব্র ব্যায়ামের মাধ্যমে পুরো শরীরে অসাধারণ জৈবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা সম্ভব, এটিই এই গবেষণার মূল প্রাপ্তি। তবে বিশেষজ্ঞরা একটি সতর্কবার্তাও দিয়েছেন। এই ফলাফল দেখে দীর্ঘ সময় ধরে ব্যায়াম করা বাদ দিয়ে হঠাৎ করেই সবার জন্য উচ্চমাত্রার ব্যায়াম শুরু করার পরামর্শ দেওয়া হয়নি। বিশেষ করে বয়স, শারীরিক সক্ষমতা এবং পূর্বের কোনো অসুস্থতা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যায়ামের মাত্রা নির্ধারণ করা উচিত।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ ও জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার নির্দেশ

2

তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর ঐতিহাসিক জয়

3

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পাঠ করাবেন কে? জানাল আইন মন্ত্রণালয়

4

হোয়াইবার্সের নতুন গেম 'নোডাসফল': চরিত্র পেতে লাগবে না র‍্যান্ডম ড্র বা গাচা

5

এসিআই প্রিমিও প্লাস্টিকে সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

6

ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন করল ইরান

7

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক: শাস্তির মুখে ফখর জামান, ৫ রান পেনাল্টিতে হারল লাহোর

8

সোমালিয়ায় ইসরাইলের কোনো উপস্থিতি বরদাস্ত করা হবে না

9

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

10

হুথিদের অবরোধের মধ্যেও বাব আল-মান্দেবে নিরাপদে চলাচল করছে চীনা জাহাজ