|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম, কেজিও ছুঁল ৪০০ টাকা

রাজধানীর বাজারগুলোতে শাক-সবজির পাশাপাশি হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে কাঁচামরিচ প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা গত সপ্তাহেও প্রতি কেজি কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি করেছিলেন।

বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যার কারণে কৃষিপণ্য ও মাছের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া অনেক এলাকার সবজি খেত তলিয়ে যাওয়ায় এবং পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। বাড়তি পরিবহন ব্যয়ের কারণে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় খুচরায়ও বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।

কাঁচামরিচের পাশাপাশি অন্যান্য শাক-সবজির বাজারও বেশ চড়া। বাজারে লম্বা বেগুন ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা, সাদা বেগুন ১৪০ টাকা, করলা ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা এবং কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে তুলনামূলকভাবে ধুন্দল ও পটোলের দাম কিছুটা কমে বর্তমানে ৬০ থেকে ৮০ টাকায় নেমে এসেছে। সামগ্রিক সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজার চড়া থাকার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজার শ

1

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার সর্বোচ্চ শা

2

ঢাকার মিরপুর থেকে গ্রেফতার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবে

3

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযো

4

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব পদে আসছেন কারা? জল্পনা তুঙ্গে

5

লঘুচাপ ও টানা বৃষ্টিতে সারা দেশের সাথে বিচ্ছিন্ন দ্বীপ উপজেল

6

৫ আগস্ট ঢাকায় সমাবেশ ও গণমিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের

7

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক: ৩০ মার্চ বনা

8

আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে বেনি

9

ম্যাচ কিংবা সিরিজ জয়ের পর বিসিবির বোনাসের রেওয়াজ আর থাকছে

10

তাপদাহে মাতল সুরের উৎসব

11

অস্ট্রেলিয়ার সাথে ইউরেনিয়াম রপ্তানি চুক্তিতে সই করল ভারত

12

নড়াইলে চিত্রা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অন্যজন এখনও নিখোঁজ

13

বন্যাদুর্গত ১১ জেলায় ত্রাণ ও উদ্ধার তৎপরতায় বিজিবি

14

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাং

15

রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬

16

বার্সেলোনায় যোগ দিতে চান আলভারেজ

17

ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ছেন ট্রাম্প

18

১১২ মিনিটের জাদুকর: হুলিয়ান আলভারেজের গোলে আর্জেন্টিনার সেম

19

ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়: কোয়ার্টার ফাইনালে চ

20