দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

লংচ্যাম্পসের খুদে ফুটবলারদের জন্য নেইমারের চমকপ্রদ ভিডিও বার্তা

০ শেয়ার
লংচ্যাম্পসের খুদে ফুটবলারদের জন্য নেইমারের চমকপ্রদ ভিডিও বার্তা

আর্জেন্টিনার লংচ্যাম্পসের লস স্টাডস ক্লাবের খুদে ফুটবলারদের ফাইনাল ম্যাচকে সামনে রেখে বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছেন নেইমার।

সংক্ষেপে মূল তথ্য
  • আর্জেন্টিনার লংচ্যাম্পসের একটি সাধারণ ক্লাবের খুদে ফুটবলারদের স্বপ্নপূরণ করলেন বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান তারকা নেইমার।
  • সান্তসে খেলা এই ফরোয়ার্ড লংচ্যাম্পসের ‘লস স্টাডস’ ক্লাবের অনূর্ধ্ব-২০১৭ ক্যাটাগরির বাচ্চাদের জন্য একটি বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছেন, যা ক্লাবের ছোট্ট খেলোয়াড়দের মাঝে সৃষ্টি করেছে বাঁধভাঙা আনন্দ।
  • লস স্টাডস দলটির সামনে যখন কপা লংচ্যাম্পসের ফাইনাল ম্যাচ, ঠিক তখনই এই বিশেষ প্রেরণা পেল তারা।

আর্জেন্টিনার লংচ্যাম্পসের একটি সাধারণ ক্লাবের খুদে ফুটবলারদের স্বপ্নপূরণ করলেন বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান তারকা নেইমার। সান্তসে খেলা এই ফরোয়ার্ড লংচ্যাম্পসের ‘লস স্টাডস’ ক্লাবের অনূর্ধ্ব-২০১৭ ক্যাটাগরির বাচ্চাদের জন্য একটি বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছেন, যা ক্লাবের ছোট্ট খেলোয়াড়দের মাঝে সৃষ্টি করেছে বাঁধভাঙা আনন্দ।

লস স্টাডস দলটির সামনে যখন কপা লংচ্যাম্পসের ফাইনাল ম্যাচ, ঠিক তখনই এই বিশেষ প্রেরণা পেল তারা। সান্তসে নেইমারের সতীর্থ ও আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো এসকোবার মূলত এই চমকের নেপথ্যে কাজ করেছেন এবং ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে ভিডিওটি সংগ্রহ করে দিয়েছেন। ভিডিওতে নেইমার বলেছেন, ‘অনেক শুভকামনা। দারুণ একটি ম্যাচ উপহার দাও এবং চ্যাম্পিয়ন হও।’

শুধু নেইমারই নন, রিভার প্লেটের সাবেক ফুটবলার কার্লোস আউজকিও এই খুদে প্রতিভাদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বার্তা পাঠিয়েছেন। গঞ্জালো এসকোবার এবং কার্লোস আউজকি উভয়েই তাদের শৈশবে এই ক্লাব থেকেই উঠে এসেছিলেন। শেকড়ের টানে তাই ফাইনালের আগে নিজেদের ক্লাবকে ভুলে যাননি তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবের পক্ষ থেকে এই দুই তারকাকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

2

জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি: আখতার হোসেন

3

কে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারির স্বামী টাইলার জাকারিয়া?

4

টানা ৪ দফায় স্বর্ণের দামে রেকর্ড পতন

5

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে দেশে ফিরছে ৬ বাংলাদেশির লাশ

6

কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ৭টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করল দেশটির সশস্ত্র বাহিনী

7

৯ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

8

ল্যামেন্সের সেই ভুল ও মেরিনোর জাদু: বিশ্বকাপ থেকে বিদায় বেলজিয়ামের

9

গণপূর্ত প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

10

এসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ