দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ প্রতিপাদ্যে বাগেরহাটে বিশ্ব বাঘ দিবস পালিত

০ শেয়ার
সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ প্রতিপাদ্যে বাগেরহাটে বিশ্ব বাঘ দিবস পালিত

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট অফিসে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  • ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট অফিসে এ কর্মসূচি পালিত হয়।
  • জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আমরবুনিয়া ফরেস্ট অফিসের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার জিল্লুর রহমান।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট অফিসে এ কর্মসূচি পালিত হয়। জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আমরবুনিয়া ফরেস্ট অফিসের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার জিল্লুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে সুন্দরবনের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন ও নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সুন্দরবনের ভূমিকা যেমন অপরিসীম, তেমনি এর সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রয়েল বেঙ্গল টাইগারের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সুন্দরবন টিকিয়ে রাখতে হলে বাঘ সুরক্ষার ওপর সর্বোচ্চ জোর দিতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, সুন্দরবন না থাকলে দেশের উপকূলীয় অঞ্চল মারাত্মক ঝুঁকিতে পড়বে, আর বাঘ না থাকলে বনের প্রাকৃতিক ভারসাম্যও নষ্ট হবে। তাই শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব মহলের সম্মিলিত অংশগ্রহণে বাঘ ও সুন্দরবন রক্ষার আহ্বান জানান তারা।

উক্ত অনুষ্ঠানে জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, বিলাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নিশানবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের মিনা, সিপিজির টিম লিডার মনিময় মন্ডল ও স্থানীয় সমাজসেবক নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

2

রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান মেনেই হচ্ছে, অভিযোগের অবকাশ নেই: চিফ হুইপ

3

মিশরের গোল বাতিল নিয়ে তোপ দাগলেন মরিনহো

4

তেল জায়ান্টদের রেকর্ড মুনাফা: অতিরিক্ত আয় নিয়ে ট্রাম্পের অসন্তোষ ও বর্তমান পরিস্থিতি

5

বিশ্বকাপের মঞ্চে রূপকথার সমাপ্তি, তবুও অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াকু ফুটবল

6

ফাইনালের আগে আর্জেন্টিনা ও মেসির প্রশংসায় পঞ্চমুখ রোনালদিনহো

7

জিরো থেকে হিরো: আকুন ইলিচালের জীবনের অবিশ্বাস্য গল্প জানাল বিবিসি

8

অনর এক্স৮০ প্রো ম্যাক্স: ১১০০০ mAh ব্যাটারির সাশ্রয়ী ফোন

9

হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২৭৩ আক্রান্ত

10

তিন কার্গোতেই বাড়তি ব্যয় ৩শ কোটি টাকা