দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত হলো?

০ শেয়ার
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত হলো?

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

সংক্ষেপে মূল তথ্য
  • স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার প্রেক্ষাপটে দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
  • নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • বুধবার সকালে বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার প্রেক্ষাপটে দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকালে বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম হলো,

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এদিকে স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি বছর এটি স্বর্ণের দামের ৯৩তম এবং রুপার দামের ৫৭তম সমন্বয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সিন্ধু পানি চুক্তি: পাকিস্তানকে কোনো ছাড় নয়, অবস্থানে অনড় ভারত

2

জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যা: আরও এক আসামি গ্রেফতার

3

প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

4

বাটারফ্লাই মাউথপিস নিয়ে বিশ্বজুড়ে চিকিৎসকদের সতর্কতা

5

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

6

হরমুজ প্রণালি বন্ধ: নভেম্বর পর্যন্ত বাংলাদেশে এলএনজি পাঠাতে পারবে না কাতার

7

স্বর্ণের দামে বড় দরপতন: ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

8

রোমা বনাম কান প্রীতি ম্যাচ: রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ গোলের ড্র

9

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

10

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের রায়ে ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস