|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা: কেন্দ্রগুলোর জন্য কঠোর নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত

সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। আগামী শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করতে রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রগুলোর জন্য একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কক্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই তিন গ্রুপের আসন বিন্যাস ১০-এর গুণিতক হারে করতে হবে এবং পাশাপাশি বসা পরীক্ষার্থীদের অবশ্যই ভিন্ন সেটের প্রশ্নপত্র দিতে হবে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে হাজিরাপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখমণ্ডল মিলিয়ে দেখা এবং ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর হলে প্রবেশ করতে পারবেন না এবং ওএমআর শিটে কোনো ধরনের সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লিখলে তাঁর উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা শেষে একই দিন রাত ৮টার মধ্যে উত্তরপত্র সিলগালা করে আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের পরীক্ষার রুটিন বিতর্ক ২০

1

বাংলাদেশ-চীন ক্রীড়া উন্নয়ন বৈঠক ২০২৬ | যুব ও ক্রীড়া প্রতি

2

মন্ত্রিসভায় নতুন মুখ: শপথ নিলেন টাঙ্গাইলের অ্যাডভোকেট আহমেদ

3

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের কর মওকুফ

4

মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা ৮৬, তাসকিনের ক্যামিওতে অস্ট্রেলিয়

5

Canada VS Bosnia আজ লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

6

নিউজ ফটোকার্ড তৈরি করুন ১ ক্লিকেই । Photocard Maker

7

South Korea VS Czechia আজ লাইভ ম্যাচ দেখুন ২০২৬

8

সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা

9

ছাত্রদল নেতা আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে অভিযোগ ২০২৬ | উত্

10

ঢাকাসহ ৮ বিভাগেই টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস: বাড়বে রাতের ত

11

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্ত

12

বাজেট সেরা ফিচারে বাজারে এলো রেডমি নোট ১৫ এসই ৫জি: দাম ও ফিচ

13

ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ছেন ট্রাম্প

14

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক: শাস্তির মুখে ফখর জামান, ৫ রান প

15

সংঘাত এড়াতে বড় উদ্যোগ: পাকিস্তানের মাধ্যমে ইরানকে যুদ্ধবিরতি

16

যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ‘বিশ্বকাপ কারাগার’

17

ইরাক-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা

18

"জীবন কোনো রূপকথা নয়": জাহের আলভীর স্ত্রীর মৃত্যু নিয়ে নাবিল

19

স্থানীয় ভোটে পোস্টার নিষিদ্ধ, এআই প্রচারণায় কড়াকড়ি

20