দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় অসুস্থ ভাইয়ের বসতঘরে তালা দিল ভাই-ভাতিজারা

০ শেয়ার
মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় অসুস্থ ভাইয়ের বসতঘরে তালা দিল ভাই-ভাতিজারা

শরীয়তপুরের সখিপুরে ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় স্ট্রোক আক্রান্ত বৃদ্ধ আব্দুর ছাত্তার খানের বসতঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন তার ভাই ও ভাতিজারা। ঘরের চুলা ভেঙে ও পথ অবরুদ্ধ করে রাখায় শারীরিকভাবে অক্ষম এই বৃদ্ধ নিজের ভিটাতেই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • শরীয়তপুরের সখিপুরে মেয়েদের নামে জমি লিখে দেওয়ার ‘অপরাধে’ এক অসুস্থ বৃদ্ধের বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে তার আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে।
  • শেষ পর্যন্ত নিজের ভিটাতেই খোলা আকাশের নিচে মাটিতে বিছানা পেতে দিন কাটাতে হচ্ছে শারীরিকভাবে পঙ্গু প্রায় ওই বৃদ্ধকে।
  • বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি এলাকায় এই অমানবিক ঘটনা ঘটে।

শরীয়তপুরের সখিপুরে মেয়েদের নামে জমি লিখে দেওয়ার ‘অপরাধে’ এক অসুস্থ বৃদ্ধের বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে তার আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত নিজের ভিটাতেই খোলা আকাশের নিচে মাটিতে বিছানা পেতে দিন কাটাতে হচ্ছে শারীরিকভাবে পঙ্গু প্রায় ওই বৃদ্ধকে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি এলাকায় এই অমানবিক ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিকান্দি এলাকার বৃদ্ধ আব্দুর ছাত্তার খানের কোনো ছেলে সন্তান নেই; তার পরিবারে রয়েছে ছয় মেয়ে। সম্প্রতি তিনি নিজের মালিকানায় থাকা জমি ছয় মেয়ের নামে রেজিস্ট্রি করে দেন। জমি হস্তান্তরের কিছুদিন পরই তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং উন্নত চিকিৎসার জন্য এক মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি মেয়েদের লিখে দেওয়ার খবর জানতে পেরে আব্দুর ছাত্তারের আপন ভাই মোস্তফা খান, ভাতিজা ইমরান খান ও ভাগনে এনামুল শিকদার ক্ষুব্ধ হয়ে ওঠেন। বৃদ্ধ বাড়িতে না থাকার সুযোগে তারা বসতঘরের দরজায় তালা ঝুলিয়ে দেন। শুধু তাই নয়, ঘরের রান্নার চুলা ভেঙে দেওয়া হয় এবং বাড়ির ভেতরের গাছপালা কেটে ঘরের সামনে ফেলে রাখা হয়, যাতে চলাচলের পথ অবরুদ্ধ হয়ে পড়ে।

চিকিৎসা শেষে বাড়িতে ফিরে নিজের বসতঘরের দরজায় তালা ঝুলতে দেখে চরম অসহায় হয়ে পড়েন অসুস্থ আব্দুর ছাত্তার। ঘরে প্রবেশের কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে ঘরের সামনে উঠানের মাটিতে বিছানা পেতে অবস্থান করছেন তিনি। একজন বয়োবৃদ্ধ ও অসুস্থ মানুষের ওপর এমন অমানবিক আচরণে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ভাই মোস্তফা খান দাবি করেন, আব্দুর ছাত্তার দীর্ঘদিন বাড়িতে না থাকায় চুরির ভয়ে নিরাপত্তার স্বার্থে ঘরে তালা মারা হয়েছে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভারী বৃষ্টি ও বন্যায় আসামে ৮৫ এবং কেরালায় ১৫ জনের মৃত্যু

2

গাজায় ইসরায়েলি হামলা: পুলিশ সদর দপ্তরে নিহত ৯

3

পাবনা সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬ | সফরসূচি ও বিস্তারিত সংবাদ

4

আমির হোসেন আমু ও শাজাহান খানসহ হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

5

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

6

সাজেকে আটকা ৬ শতাধিক পর্যটক: রিসোর্ট ভাড়ায় বিশেষ ছাড়

7

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি এবং অভ্যন্তরীণ বিরোধ

8

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

9

হালান্ড বনাম গ্যাব্রিয়েল: বিশ্বকাপ মঞ্চে প্রিমিয়ার লিগের সেই ব্যক্তিগত দ্বৈরথ

10

‘বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী ব্যবসায়ী সাথীর জামিন