|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: সাবেক ছাত্রলীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ মাস্ক পরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় উত্তাল পুরো জেলা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী পরিকল্পিতভাবে এই নাশকতা চালিয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মো. রনি নামে জেলা ছাত্রলীগের সাবেক এক সিনিয়র সহ-সভাপতিকে আটক করেছে। আটক রনি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতির বড় ভাই বলে নিশ্চিত করেছে পুলিশ।

কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরার ভাষ্যমতে, ঘটনার রাতে দুই যুবক ‘সাংগঠনিক কাজ’ আছে বলে ক্যাম্পাসে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরেই স্মৃতিস্তম্ভের চারপাশে আগুনের শিখা দেখা যায়। স্মৃতিস্তম্ভটি লোহা দিয়ে তৈরি হওয়ায় এবং বৃষ্টির কারণে বড় ধরনের ক্ষতির হাত থেকে এটি রক্ষা পেয়েছে। তবে হামলাকারীরা স্মৃতিস্তম্ভের চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরানোর দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে, যা জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বোতলসহ আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী।

ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া মানেই শহীদের রক্ত ও আত্মত্যাগকে অপমান করা। তিনি একে ছাত্রলীগ নেতাকর্মীদের জঙ্গি কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সারাদেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা বলে দাবি করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ছাত্রলীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং আটক মো. রনিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের মূল হোতাদের চিহ্নিত করতে এবং পলাতক অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে। জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার এমন অপচেষ্টা ও নাশকতার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Mexico vs England: FIFA World Cup 2026 Round of 16 Preview

1

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার সর্বশেষ আপডেট

2

বেঙ্গালুরুতে ১১ মাসের শিশুকে হত্যা করে দুর্ঘটনা সাজানোর চেষ্

3

ডিজিটাল সাংবাদিকতা ও এআই বিষয়ক পিআইবির দুই দিনের প্রশিক্ষণ ক

4

রোমে দীর্ঘ ৪০ ঘণ্টা আটকা পড়ার পর ঢাকায় পৌঁছাল বিমানের ফ্লাই

5

বরিশালে পুলিশের তাড়া খেয়ে আ.লীগ নেতার মৃত্যু

6

বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ পরিস্থিতি: ৩৬.৫৫ বিলিয়ন ডল

7

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানম

8

চট্টগ্রামের বন্যায় মৎস্য খাতে ৯১ কোটি টাকার বিপর্যয়

9

জানভি কাপুরের ব্যক্তিত্বের অধিকার মামলা: ব্ল্যাঙ্কেট রিমুভাল

10

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়

11

বিশ্বমঞ্চে আর্জেন্টিনার শুরুর ইতিহাস: প্রথম ম্যাচের জয়-পরাজ

12

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ২৪ পদ

13

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরাইলি মন্ত্রী

14

রাজধানীর মিরপুরে আতশবাজি ফোটানোর সময় বিস্ফোরণ: দগ্ধ ৪ যুবক

15

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ

16

ইউনেসকো ঢাকা অফিসে চাকরি

17

লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৬: ক্যান্ডি বনাম জাফনা ১৩তম ম্যাচ কখন

18

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌ

19

হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল

20