দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়

০ শেয়ার
পঞ্চগড়ে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়

শরতের মেঘমুক্ত আকাশে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। হিমালয়ের এই পর্বতশৃঙ্গ দেখতে মহানন্দা নদীর তীরে ভিড় করছেন পর্যটকেরা।

সংক্ষেপে মূল তথ্য
  • শরতের মেঘমুক্ত আকাশে কখনও বরফের মতো শুভ্র সাদা, আবার কখনও ভোরের সূর্যের আলোয় সোনালি আভার চমৎকার রূপ।
  • আবহাওয়া পরিষ্কার হতেই দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও খালি চোখে স্পষ্ট ধরা দিল বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
  • বরফে ঢাকা হিমালয়ের এই চূড়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন হাজারো ভ্রমণপিপাসু পর্যটক।

শরতের মেঘমুক্ত আকাশে কখনও বরফের মতো শুভ্র সাদা, আবার কখনও ভোরের সূর্যের আলোয় সোনালি আভার চমৎকার রূপ। আবহাওয়া পরিষ্কার হতেই দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও খালি চোখে স্পষ্ট ধরা দিল বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। বরফে ঢাকা হিমালয়ের এই চূড়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন হাজারো ভ্রমণপিপাসু পর্যটক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর হতেই পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার শুভ্র রূপ চোখে পড়ে। তবে তেঁতুলিয়া ডাকবাংলোর পাশে মহানন্দা নদীর তীর থেকে পাহাড়টির সবচেয়ে স্পষ্ট ও মনমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে। প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়। যদিও দিনজুড়ে মাঝে মাঝে মেঘ আর কুয়াশার লুকোচুরি খেলা চলে, তবে মেঘ কাটলেই ভেসে উঠছে বরফে ঢাকা পাহাড়ের অপূর্ব রূপ। ঢাকা, রংপুর, গাজীপুরসহ দেশের দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা এমন চোখজুড়ানো দৃশ্য দেখে উছ্বসিত প্রকাশ করছেন এবং নিজেদের ক্যামেরাবন্দী করছেন স্মৃতির মুহূর্তগুলো।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জানান, আকাশ ও বায়ুমণ্ডল মেঘমুক্ত থাকলে সামনের দিনগুলোতেও নিয়মিত কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হবে। এদিকে শীত মৌসুমকে সামনে রেখে পঞ্চগড়ে পর্যটকদের আগমন বাড়ায় তাঁদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ক্ষতিগ্রস্ত বহুতল ভবন ও তীব্র বিদ্যুৎ বিপর্যয়

2

বিএনপি জনরায় উপেক্ষা করে কৃত্রিম সংকট তৈরি করছে: জামায়াত সেক্রেটারি জেনারেল

3

স্মার্টফোনের কভারে তেজপাতা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন ট্রেন্ডের নেপথ্যে কী?

4

এনসিটিবির পাঠ্যবই ছাপানোর দরপত্রে বড় কারসাজি

5

ম্যারাডোনার স্মৃতির পথে মেসি

6

ভারত সিরিজের জন্য ইব্রাহিম জাদরানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা আফগানিস্তানের

7

হরমুজ প্রণালি সংকট: মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতা ও মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ

8

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে আদম তমিজী হককে বন্দিশালা বানানোর চাঞ্চল্যকর তথ্য

9

ঢাকায় এলিভেটেড মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ে ডিটিসিএ ও বুয়েটের চুক্তি সই

10

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু: মর্গে লাশ রেখে পলাতক স্বামী